1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সাতক্ষীরায় ৬ কোটি টাকা মূল্যের ভারতীয় এলএসডি মাদক জব্দ, চোরাকারবারী আটক

  • বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ১৫৪ বার পড়া হয়েছে

বুধবার সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর সীমান্ত এলাকা থেকে ভোর রাত একটার দিকে   ৬ কোটি ২৪ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ৬ বোতল ভারতীয় ভয়ানক এলএসডি মাদক ও ১০০ পিস ইয়াবাসহ এক চোরাকারবারীকে আটক করেছে পুলিশ।  আটক চোরাকারবারীর নাম মোঃ মাসুদ আলম (৩৮)। সে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নের  মাহমুদপুর গ্রামের সাইফুর রহমান ওরফে ছাবুর আলীর ছেলে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ  (ওসি) মোঃ মহিদুল ইসলাম জানান, সদর উপজেলার ভোমরা সীমান্ত দিয়ে ভারত থেকে লাইসার্জিক এ্যাসিড ডাইইথ্যালামাইড (এলএসডি) মাদকের একটি বড় চালান বাংলাদেশে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে সদর থানার একটি টহলদল সাতক্ষীরা-ভোমরা সড়কের মাহমুদপুর নামক এলাকায় অভিয়ান চালায়। এ সময় সেখান থেকে ১০০ এমএল’র ৬ বোতল ভারতীয় এলএসডি মাদক ও ১০০ পিস ইয়াবাসহ চোরাকারবারী মাসুদ আলমকে হাতে নাতে আটক করা হয়। জব্দকৃত এলএসডি মাদক ও ইয়াবার বাজার মূল্য ৬ কোটি ২৪ লাখ ৩০ হাজার টাকা। তিনি আরো জানান, আটক চোরাকারবারীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews