1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আফগানিস্তান সেমিফাইনালের দৌড়ে জোরালো

  • বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ২২৫ বার পড়া হয়েছে

স্বপ্নের মতো বিশ্বকাপ কাটাচ্ছে আফগানিস্তান। নিজেদের খেলা ছয় ম্যাচের মধ্যে তিনটিতে জিতিয়ে তারা এখন পর্যন্ত সাবেক ও বর্তমান তিন চ্যাম্পিয়ন দল -ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে।

আফগানিস্তান ছয় ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্টে টেবিলের ছয়ে আছে। সমান পয়েন্ট নিয়ে এক ধাপ এগিয়ে আছে পাকিস্তান। নেট রান রেটের কারণে বাবরদের চেয়ে পিছিয়ে আছে আফগানরা।

আফগানিস্তানের ম্যাচ বাকি আছে তিনটি। শেষ তিন ম্যাচে তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।

তিন ম্যাচের তিনটি জিততে পারলেই শেষ চারের জায়গা অনেকটা নিশ্চিত হয়ে যাবে আফগানিস্তানের। সে ক্ষেত্রে ১২ পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষ করবে রশিদ-মুজিবরা।

অন্য দলগুলোর মধ্যে বর্তমানে ৮ পয়েন্ট পাওয়া নিউজিল্যান্ড যদি তাদের বাকি দুই ম্যাচের মধ্যে একটিতে হারে এবং অস্ট্রেলিয়া যদি বাংলাদেশ বা ইংল্যান্ডের মধ্যে যে কোনো এক ম্যাচে হারে তাহলে ১০ পয়েন্ট নিয়ে লিগের খেলা শেষ করবে তারা। ১২ পয়েন্ট পাওয়া আফগানিস্তান তখন সহজেই চলে যাবে সেমিতে।

তবে বাকি থাকা তিন ম্যাচের দুটিতে জিতলেও সুযোগ থাকবে আফগানদের। সে ক্ষেত্রে ১০ পয়েন্ট নিয়ে লিগ পর্বের খেলা শেষ করবে তারা। বাকি দলগুলোর মধ্যে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যদি আরও ১টি করে ম্যাচ জিতে তাদেরও পয়েন্ট হবে ১০। সে ক্ষেত্রে বড় প্রভাবক হবে নেট রানরেট।

আফগানিস্তানের সুযোগ আছে আরও। যদি নিউজিল্যান্ড বাকি দুই ম্যাচ এবং অস্ট্রেলিয়া বাকি তিন ম্যাচে হারে এবং নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা ও পাকিস্তান একটি করে ম্যাচ হারে তাহলে নেট রান রেটের হিসাব ছাড়াই সেমিতে যাবে আফগানিস্তান।

মূলত নিউজিল্যান্ডের হ্যাটট্রিক হারে জমে উঠেছে পয়েন্ট টেবিল। সপ্তম রাউন্ডে চলমান বিশ্বকাপ। এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের অবস্থান অনুযায়ী ভারত ও দক্ষিণ আফ্রিকা সেমিতে এক পা দিয়ে রেখেছে।

এখন পযন্ত খেলায় দুই দলই সমান ৬টি করে ম্যাচ জিতেছে। তবে টেম্বা বাভুমাদের চেয়ে এক ম্যাচ কম খেলেছে রোহিদের দল।ভারতের সমান ১২ পয়েন্ট পেলেও, নেট রানরেটে অনেক এগিয়ে দক্ষিণ আফ্রিকা। তাদের রানরেট ২.২৯০। বিপরীতে ভারতের নামের পাশে রানরেট ১.৪০৫।

পয়েন্ট টেবিলের তৃতীয় ও চতুর্থ স্থান দখলে রেখেছে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া। দুই দলই পেয়েছে ৮ পয়েন্ট। তাদেরকেই মূলত চ্যালেঞ্জ জানাচ্ছে পাকিস্তান ও আফগানিস্তানসহ পয়েন্ট টেবিলের চারের বাইরের দলগুলো।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews