1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সাতক্ষীরায় ছয় কোটি টাকার মাদকসহ আটক এক মাদক কারবারি

  • বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ১১৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদর থানা পুলিশ মঙ্গলবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে মাহমুদপুর এলাকায় অভিযান চালিয়ে ছয় কোটি টাকার এলএসডি ও ১০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে।

আটককৃতের নাম মোঃ মাসুদ আলম (৩৮)। তিনি আলিপুর মাহমুদপুর এলাকার সাইফুর রহমান ওরফে ছাবুর আলীর ছেলে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিদুল ইসলাম জানান, ভারত থেকে চোরাপথে আনা বিপুল পরিমাণ মাদকদ্রব্য মাহমুদপুর এলাকা দিয়ে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

থানার এসআই মোঃ সাইফুল ইসলাম, মোঃ হাফিজুর রহমান, এএসআই জিল্লুর রহমান, এএসআই শাহানুর আলম ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটকের পর দেহ তল্লাশি করে তাহার হেফাজত হতে ০৬ (ছয়)

বোতল LSD (এলএসডি) নামক মাদকদ্রব্য, যার মোট ওজন ৬০০ এমএল, মূল্য অনুমান ৬,২৪,০০,০০০/- (ছয় কোটি চব্বিশ লক্ষ) টাকা ও ১০০ (একশত) পিচ ইয়াবা ট্যাবলেট, ওজন ১০ গ্রাম, মূল্য অনুমান ৩০,০০০/- টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

ওসি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।তিনি বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews