1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আম গাছ থেকে যুবকের ঝুলান্ত লাশ উদ্ধার

  • মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১২০ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আম গাছ থেকে  যুবকের ঝুলান্ত লাশ উদ্ধার 

ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চৈতন্যপুর গ্রামে একটি আম গাছে থেকে  যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। তবে পুলিশ প্রাথমিকভাবে বলছেন এটি একটি হত্যাকাণ্ড হতে পারে।

সোমবার (৩০ অক্টোবর) সকালে স্থানীয়রা দেখে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে আমগাছ থেকে জাইদুল ইসলাম নামের ওই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

জাইদুল ইসলাম শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের মোজাফফর হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, রাতে জমিতে পানি দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয় জাইদুল ইসলাম। 

কিন্তু সকালে দেখা যায় একটি আম গাছের ডালে গামছা পেচিয়ে রক্তাক্ত অবস্থায় ঝুলে আছে। গেল কয়েকদিন ধরে দুই ভাইয়ের মধ্যে পারিবারিক দ্বন্দ হয়ে আসছে। পারিবারিক কারণে হত্যাকাণ্ড হতে পারে বলে মনে করেন স্থানীয়রা।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহমেদ জানান, ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর হাউসনগর গ্রামে একটি আম গাছে জাইদুল ইসলাম নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। 

জাইদুল রাতে ধানের জমিতে পানি দিতে যায়। পরে সকালে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে কেউ হত্যা করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তার মাথাসহ বিভিন্ন স্থানে কোপের চিহ্ন রয়েছে। শিবগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews