1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

অবরোধের প্রথম দিনে ফাঁকা উত্তরের মহাসড়ক

  • মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ৩৫৫ বার পড়া হয়েছে

অবরোধের প্রথম দিনে ফাঁকা উত্তরের মহাসড়ক

মো:দিল,সিরাজগঞ্জ :

বিএনপি জামায়াতের তিনদিনের ডাকা অবরোধের প্রথম দিনে ফাঁকা রয়েছে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সিরাজগঞ্জের মহাসড়ক। মাঝেমধ্যে দু-একটি পণ্যবাহী ট্রাক ছাড়া দেখা যায়নি যাত্রীবাহী কোনো বাস।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সিরাজগঞ্জের মহাসড়ক ঘুরে দেখা যায়, বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সিরাজগঞ্জের ৪৫ কিলোমিটার মহাসড়ক ফাঁকা রয়েছে, তবে মাঝেমধ্যে দু-একটি পণ্যবাহী ট্রাক এবং হঠাৎ দুই একটি যাত্রীবাহী বাস চলাচল করছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় কড্ডার মোড় এলাকায় বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা রফিকুল ইসলাম বলেন, ‘অবরোধে আমাদের অফিস তো খোলা রয়েছে, বাসের অপেক্ষায় প্রায় একঘণ্টা হলো দাঁড়িয়ে আছি। মাঝেমধ্যে দু-একটি যাত্রীবাহী বাস দেখেছি, কিন্তু সেগুলো এখানে দাঁড়াচ্ছে না। জানি না আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে।’

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ওয়াদুদ বলেন, আজ সকাল ৬টা পর্যন্ত সিরাজগঞ্জ মহাসড়কে যানবহনে খুব চাপ ছিল, ৬টার পর থেকে যানবহনের চাপ কমতে থাকে।

এখন মাঝেমধ্যে দু-একটি পণ্যবাহী ট্রাক এবং হঠাৎ দুই একটি যাত্রীবাহী বাস চলাচল করছে। সিরাজগঞ্জের মহাসড়ক স্বাভাবিক রাখতে আমরা কাজ করে যাচ্ছি। তবে এখন পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাইনি।

এর আগে, গত ২৮ অক্টোবর বর্তমান সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ঢাকার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পুলিশের সঙ্গে সংঘর্ষে পণ্ড হয়।

এরপর বিএনপি-জামায়াত গত রোববার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করে। হরতাল শেষে উভয় দলের পক্ষ থেকে মঙ্গলবার (৩১ অক্টোবর) ভোর ৬টা থেকে ২ নভেম্বর পর্যন্ত ঢাকাসহ সারাদেশে ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews