1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফিলিস্তিনিদের উপর ইসরাইলের আগ্রাসী হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

  • শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ১৯১ বার পড়া হয়েছে

ফিলিস্তিনিদের উপর ইসরাইলের আগ্রাসী হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এবং গাজা উপত্যকায় অবৈধ দখলদার ইসরাইলের আগ্রাসী হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটী ইউনিয়নের রামচন্দ্রপুরহাট মুক্তমঞ্চে এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

রানিহাটী ইউনিয়ন ইসলামি সমাজ কল্যান পরিষদ এর সার্বিক তত্ত্বাবধানে এবং অত্র ইউনিয়নের সর্বস্তরের তৌহিদী জনতার আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

নির্দিষ্ট সময়ের পর সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর হাই স্কুল মাঠে, বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষোভ মিছিলে যোগ দিতে দল-মত নির্বিশেষে সর্বস্তরের তৌহিদি জনতা একত্রিত হয়। এ সময় তারা ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

অনেকের হাতে আবার ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে এবং ইসরাইলের বিরুদ্ধে বিভিন্ন লেখা সম্বলিত প্লাকার্ড দেখা যায়। বিক্ষোভ মিছিলের শুরুর আগ মুহূর্তে পুরো এলাকাটি লোকে লোকারণ্য হয়ে যায়।

রানিহাটী ইউনিয়ন ইসলামি সমাজ কল্যান পরিষদের সভাপতি  মাওলানা মোঃ আবুল খায়ের বাকি বিল্লাহর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আহম্মেদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, চুনাখালী এনায়েতুল্লাহ আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এন্তাজুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনামসজিদ প্রেসক্লাবের সভাপতি ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপু, ব্যাহারাপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা ইসহাক, মাওলানা আতিক,

অত্র প্রতিষ্ঠানের প্রচার সম্পাদক জিয়া, সদস্য আব্দুর রহমান সহ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ওলামায়ে কেরাম বৃন্দ এবং সর্বস্তরের তৌহিদী জনতা।

জুম্মা নামাজের পর কৃষ্ণগোবিন্দপুর হাই স্কুল মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে ধামার মোড়, ব্যাহাড়াপাড়া মোড়, ঢোলের মোড়, রামচন্দ্রপুরহাট হয়ে ফুলতলা মুক্তমঞ্চের সামনে শেষ হয়।

পরে মুক্তমঞ্চে সংক্ষিপ্ত আলোচনা শেষে নির্যাতিত ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করা হয় এবং ফিলিস্তিনের মুসলমানদের উপর হামলা বন্ধের

জোর দাবি জানানো হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews