টাঙ্গাইলের ভূঞাপুরে প্রতিভা ছাত্র সংগঠনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ অক্টোবর) সকাল ১০ টা থেকে ১২.৩০ টা পর্যন্ত উপজেলার “প্রতিভা ছাত্র সংগঠন” এর উদ্যোগে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ সময় পরীক্ষার হল পরিদর্শন করেন- ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন, ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনিরুজ্জামান বাবু, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক,
গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, ভূঞাপুর কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি খাইরুজ্জামান ভূঁইয়া, পরিক্ষা নিয়ন্ত্রক লিয়াকত আলী তালুকদার, রোজ বার্ড কিন্ডার গার্ডেনের পরিচালক মোঃ আবুল বাশার, গোবিন্দাসী ক্যাডেট স্কুলের পরিচালক হারুন অর রশিদ, সাংবাদিক সিরাজুল ইসলাম কিসলু,
অভিজিত ঘোষ, কোরবান আলী তালুকদার, প্রতিষ্ঠানের সভাপতি মোঃ রেজোয়ানুল করিম রানা, সাধারণ সম্পাদক ইমন সাদিক সুজন সহ অন্যান্য সদস্যরা।
বৃত্তি পরীক্ষায় ভূঞাপুর ছাড়াও ঘাটাইল, গোপালপুর ও কালিহাতী উপজেলার মোট ১৩০ টি প্রতিষ্ঠানের প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত মোট ১ হাজার ২’শ ৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে।



Leave a Reply