“বন্ধু বান্ধব মিলন মেলায়, চল ফিরে চল ছেলে বেলায়” এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের এসএসসি-১৯৯৮ ব্যাচের ২৫ বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী উৎসব উদযাপিত হয়েছে।
শুক্রবার (২৭ অক্টোবর) সারাদিন ব্যাপী গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের ৯৮ ব্যাচের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে অত্র বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রজত জয়ন্তী উদযাপন কমিটির সভাপতি মোঃ আছর উদ্দিনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক হাবিবুর রহমান, মোঃ আনোয়ার হোসেন, আল আমিন মন্ডল, আব্দুল কাদের তালুকদার, বর্তমান প্রধান শিক্ষক খন্দকার মোহাম্মদ আলী,
সহকারী প্রধান শিক্ষক বিনয় কৃষ্ণ বসাক, মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদের আইন সম্পাদক মোঃ জাহিদ শামস (হুমায়ুন), সিনিয়র শিক্ষক বাবু সুবাস চন্দ্র, শাহনাজ পারভীন, সাবেক অফিস সহকারী রনজিৎ কর্মকার প্রমুখ।
অনুষ্ঠানে দীর্ঘ ২৫ বছর পর বন্ধুদের পেয়ে উচ্ছ্বাসে মেতে উঠে স্কুলের ৯৮ এর শিক্ষার্থীরা। একে অপরকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে। সহপাঠীদেরকে কাছে পেয়ে অনেকে আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়ে।
স্কুল জীবনের পুরনো দিনের স্মৃতি মনে করে আড্ডায় মিলিত হন। যার যার মতো করে সবার সঙ্গে স্মৃতি চারণ করেন। খোঁজ নেন পরিবার-পরিজনের।
অনেকের চেহারা চেনা চেনা লাগলেও পরিচয় জেনেই নিশ্চিত হন তিনিই সেই স্কুল বন্ধু। এভাবে পুরো অনুষ্ঠান যেন এক মিলনমেলায় পরিণত হয়। যেখানে এই সাবেক শিক্ষার্থীরা শৈশবের উৎসবে মেতে ওঠেন।
স্মৃতি চারণ করতে গিয়ে ভবিষ্যতে সব বন্ধু মিলে আর্থিক ভাবে পিছিয়ে পড়া বন্ধুদের সহায়তা, মেধাবী সন্তানদের পড়াশোনায় সহায়তা, বন্ধুদের যেকোনো বিপদে ও আনন্দে পাশে থাকা এবং স্কুলের মেধাবী ও গরীব শিক্ষার্থীদের সহযোগিতার কথাও বলেন তারা।
অনুষ্ঠানে এসএসসি ৯৮ ব্যাচের শতাধিক সদস্য তাদের পরিবারের সদস্যদের নিয়ে অংশ নেয়। পরে বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।



Leave a Reply