1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভূঞাপুরে আ’লীগের উন্নয়ন সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠান

  • বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ৩৫৭ বার পড়া হয়েছে

ভূঞাপুরে আ’লীগের উন্নয়ন সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠান

কোরবান আলী তালুকদার, টাঙ্গাইল প্রতিনিধি:

বর্তমান সরকারের উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এবং টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ছোট মনিরকে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) বিকেলে ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নূরুল ইসলাম তালুকদার মোহনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ-পরিবহন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান।

বিশেষ অতিথি ছিলেন- টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিসুর রহমান দাদু ভাই, যুগ্ম সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য আবু নাসের,

ভূঞাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোছাঃ নার্গীস বেগম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতাসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শাজাহান খান এমপি বলেন- মিথ্যাচার আর মানুষ খুন, খালেদা জিয়ার দুই গুন। সন্ত্রাসী আর দুর্নীতি বিএনপি’র দুই নীতি। তারেক জিয়া বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে এবং খালেদা জিয়া বঙ্গবন্ধুর খুনীদের চাকরি দিয়ে বিদেশের মাটিতে পুনর্বাসিত করেছে।

ওয়ান ইলেভেনের সময়ে তারেক জিয়া নাকে খৎ দিয়ে আর রাজনীতি করবে না বলে দেশ ছেড়ে চলে যায়। আওয়ামী লীগ সরকার খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো মামলা করে নাই। মামলা করেছে তা তত্ত্বাবধায়ক সরকার।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews