1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভোগ্যপণ্যের আমদানি কমছে, বাড়ছে সংকট

  • বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ২১১ বার পড়া হয়েছে

ডলার সংকট ও বিধিনিষেধের কারণে ভোগ্যপণ্যের আমদানি কমছে। এর ফলে দেশে ভোগ্যপণ্যের সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) ভোগ্যপণ্যের এলসি খোলা হয়েছে ১৪২ কোটি ডলারের।

আগের অর্থবছরের একই সময়ে ২৭২ কোটি ডলারের ঋণপত্র খোলা হয়েছিল। অর্থাৎ বছরের ব্যবধানে আমদানি ঋণপত্র খোলা কমেছে ৪৭ দশমিক ৮০ শতাংশ। একই সময়ে ভোগ্যপণ্যের ঋণপত্রে নিষ্পত্তি কমেছে ১৫ দশমিক ৯১ শতাংশ।

তথ্য বলছে, জুলাই-সেপ্টেম্বর ভোগ্যপণ্যের মধ্যে সবচেয়ে বেশি ঋণপত্র (এলসি) খোলা কমেছে অপরিশোধিত ভোজ্য তেলের। এ সময় অপরিশোধিত ভোজ্য তেলের আমদানি ঋণপত্র খোলা কমেছে ৮৭ দশমিক ৪০ শতাংশ।

পণ্যটির ঋণপত্র নিষ্পত্তি কমেছে ৭২ দশমিক ৭১ শতাংশ। একই অবস্থা পরিশোধিত ভোজ্য তেলেরও। আলোচিত সময়ে পরিশোধিত ভোজ্য তেলের ঋণপত্র খোলা কমেছে ৬৮ দশমিক ৯৬ শতাংশ। এ পণ্যের ঋণপত্র নিষ্পত্তি কমেছে ৫৯ দশমিক ৪৬ শতাংশ।

খাদ্য আমদানির মধ্যে এরপরের অবস্থান চাল ও গমের। আলোচিত সময়ে চাল ও গম আমদানি কমেছে ৬৪ দশমিক ৩৪ শতাংশ। ডাল আমদানি কমেছে ৪১ শতাংশ আর ওষুধ ও ওষুধজাত দ্রব্য আমদানি কমেছে ৩৬ দশমিক ৩৬ শতাংশ।

ব্যাংকাররা বলছেন, ডলার সংকটের কারণে যেভাবে আমদানি ঋণপত্র খোলা কমেছে, ঠিক একইভাবে কমেছে ঋণপত্র নিষ্পত্তিও। ডলার সংকটের কারণে আগের খোলা এলসিগুলোর অর্থও পরিশোধ করা যাচ্ছে না। এতে এলসি ডেফার্ড করতে হচ্ছে।

চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলসহ সব ধরনের পণ্যের মূল্য ও জাহাজ ভাড়া বেড়ে যায়। এর সঙ্গে যোগ হয় ডলারের উচ্চমূল্য।

এসব কারণে ২০২১-২২ অর্থবছরে আমদানি খরচ অস্বাভাবিক বেড়ে যায়। একই কারণে রপ্তানি আয়ের প্রবৃদ্ধি ধীর হয়ে পড়ে। অন্যদিকে করোনা-পরবর্তী সবকিছু খুলে যাওয়ায় হুন্ডি তৎপরতা ব্যাপকভাবে বেড়ে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ নিম্নমুখী হয়ে পড়ে।

এতে বৈদেশিক মুদ্রার আয় ও ব্যয়ে পার্থক্য বেড়ে দেশে ডলারের সংকট তৈরি হয়। গত বছর এপ্রিল থেকে এ সংকট তীব্র হয়। এতে কমতে থাকে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ।

এ অবস্থায় ডলার সাশ্রয়ের মাধ্যমে বিদেশি মুদ্রার রিজার্ভ ধরে রাখতে গত বছর এপ্রিলে অতিপ্রয়োজনীয় পণ্য ছাড়া অন্য সব ধরনের পণ্য আমদানিতে শতভাগ এলসি মার্জিন আরোপ করে বাংলাদেশ ব্যাংক।

এর পাশাপাশি বিদেশি বাণিজ্যে ওভার ইনভয়েসিং ও আন্ডার ইনভয়েসিং হচ্ছে কি না, সেটিও নিয়মিত যাচাই শুরু করে বাংলাদেশ ব্যাংক।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews