1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সুভাষ বর্মনের টাকা উত্তোলনের নতুন অযুহাত সমাজকল্যাণ সচিব

  • বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ১৮৭ বার পড়া হয়েছে

সুভাষ বর্মনের টাকা উত্তোলনের নতুন অযুহাত সমাজকল্যাণ সচিব

নিজেস্ব প্রতিবেদক:

নতুন অযুহাতে এমপিও প্রত্যাশী শিক্ষক-কর্মচারীদের নিকট থেকে আবারও টাকা উত্তোলন শুরু করেছেন লালমনিরহাট নর্থবেঙ্গল বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের  সুভাষ চন্দ্র বর্মন। সমাজকল্যাণ সচিব পরিবর্তন হওয়ায় এমপিওভূক্তির ফাইল পার করতে নাকি বাড়তি এ টাকার প্রয়োজন।

জানা যায়, পূর্বের নিয়োগকৃত ৫ জন সহ ২০১২ ও ২০১৮ সালের জালিয়াতিমূলক নিয়োগ দেখানো মোট ৩৯ জন শিক্ষক-কর্মচারীর কাছ থেকে বিভিন্ন অযুহাতে ইতিমধ্যে ৩ কোটি টাকার উর্দ্ধে লোপাট করেছেন সুভাষ চন্দ্র বর্মন।

জালিয়াতিমূলক নিয়োগ দেখানো শিক্ষকদের অধিকাংশরেই নীতিমালা- ২০০৯ অনুযায়ী নিয়োগকালীন শিক্ষাগত যোগ্যতার শর্ত পূরণ নেই। তথাপি এমপিওভূক্তির আশায় কয়েকজন শেষবারের জন্য ৫০ হাজার করে টাকা দিতে রাজী হলেও বেঁকে বসেছেন অধিকাংশই। তাদের মধ্যে অন্যতম একজন হলেন সহকারী শিক্ষক হিসেবে ২০১৮ সালে নিয়োগ দেখানো মোঃ আরিফুজ্জামানের বাবা মোঃ সেলিম। নিয়োগ এবং এমপিওভূক্তির নিশ্চয়তা দিয়ে সেলিমের কাছ থেকে মোট ১৬ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছিলেন সুভাষ চন্দ্র বর্মন।

সম্প্রতি ক্ষতিপূরণ সহ টাকা ফেরৎ চাইতে সুভাষ চন্দ্র বর্মনকে রাস্তায় আটক করেন সেলিম। ১ মাসের মধ্যে এমপিওভূক্ত করাতে না পারলে টাকা ফেরৎ দেয়ার প্রতিশ্রæতি দিয়ে ছাড়া পান তিনি, কিন্তু ১ মাস পেরিয়ে গেলেও এমপিওভূক্ত হননি আরিফুজ্জামান।

উপরোন্ত গা ঢাকা দিয়ে চলছেন সুভাষ চন্দ্র বর্মন। কোথাও বেশিক্ষণ অবস্থান করছেন না তিনি। আরিফুজ্জামানের বাবা সেলিম ঘটনার সত্যতা স্বীকার করলেও এ ব্যাপারে সুভাষ চন্দ্র বর্মনের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

নীতিমালা অনুযায়ী বিদ্যালয়ে শিক্ষক প্রাপ্যতা ১৫ : ১ (১৫ জন শিক্ষার্থীর বিপরীতে ১জন শিক্ষক)। বিদ্যালয়ে বর্তমানে বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীর সংখ্যা মাত্র ৫৭ জন, অথচ নিয়োগ জালিয়াতির মাধ্যমে শিক্ষক-কর্মচারী দেখানো হয়েছে মোট ৬২ জন।

বিদ্যালয়ে কোনো প্রধান শিক্ষক নেই এবং নীতিমালা-২০১৯ এর আলোকে গঠিত কোনো ব্যবস্থাপনা কমিটিও নেই। অথচ অবৈধ প্রভাব বিস্তার করে ‘‘প্রধান শিক্ষক/পরিচালক’’ পদবী ব্যবহার পূর্বক এমপিওভূক্ত বিদ্যালয়টি পরিচালনা করে আসছেন সুভাষ চন্দ্র বর্মন, যদিও প্রতিবন্ধী বিদ্যালয়ের ক্ষেত্রে এ ধরণের কোনো পদবী সরকারী আদেশে বর্ণিত নেই।

উল্লেখ্য যে, নিয়োগ জালিয়াতি, দুর্নীতি ও শিক্ষক হয়রানী বিষয়ে সুভাষ চন্দ্র বর্মনের বিরুদ্ধে দুদকে দায়েরকৃত অভিযোগ গণশুনানীর অপেক্ষায় রয়েছে এবং মহামান্য হাইকোর্টে একটি রীট পিটিশনও চলমান রয়েছে।

প্রতিবন্ধী শিক্ষা ও সেবার নামে ওপেন-সেক্রের এ দুর্নীতি রোধকল্পে সুভাষ চন্দ্র বর্মন সহ জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা প্রয়োজন বলে সচেতন মহল মনে করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews