1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সাতক্ষীরায় ঘূর্ণিঝড় হামুন মোকাবেলায় প্রস্তুতি সম্পন্ন

  • মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ১৪০ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলায় ঘূর্ণিঝড় হামুন মোকাবেলায় সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উপকূলীয় এলাকার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার জন্য ৩০০টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও প্রয়োজনীয় ঔষধ, খাওয়ার স্যালাইন, সুপেয় পানি ও শুকনা খাবারসহ নগদ অর্থ মজুদ রাখা হয়েছে।

মঙ্গলবার সাতক্ষীরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় এসব তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

সভায় জানানো হয়, ঘূর্ণিঝড় হামুন উপকূলের খুব নিকটবর্তী সৃষ্টি হওয়ায় এই ঘূর্ণিঝড়টি তীব্রগতি ধারণ করার সম্ভাবনা খুবই কম। তবে উপকূলীয় এলাকার নদীগুলোতে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩ থেকে ৫ ফুট পানির উচ্চতা বৃদ্ধি পেতে পারে। এজন্য সাতক্ষীরা উপকূলীয় এলাকায় ৫ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ঘূর্ণিঝড় হামুন মোকাবেলায় সাতক্ষীরায় ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বিশেষ করে উপকূলের মানুষের নিরাপত্তার জন্য উপকুলীয় উপজেলা অশাশুনি ও শ্যামনগরে সরকারি বেসরকারি মিলে মোট ৩০০ টির মত সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। মজুদ রাখা রয়েছে প্রয়োজনীয় ঔষধ, খাওয়ার স্যালাইন, সুপেয় পানি ও পর্যাপ্ত শুকনা খাবারসহ নগদ অর্থ।

এছাড়া কোন এলাকার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্থ হলে প্রাথমিক ভাবে সংস্কারের জন্য পর্যাপ্ত জিও ব্যাগ মজুদ রাখা হয়েছে। প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহীনির সদস্য, ভলেন্টিয়ার, বেসরকারি প্রতিষ্ঠান এবং স্বেচ্ছাসেবী সংগঠনের পাঁচ হাজার সদস্য প্রস্তুত রাখাসহ যে কোন ধরনের পরিস্থিতি মোকাবেলায় সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে তিনি আরো জানান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews