বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আজ সোমবার সকাল ৬টায় পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দিয়েছে যে, নিম্নচাপটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে এবং আরও ঘনীভূত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর দেশের সব সমুদ্রবন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক-সংকেত দেখিয়ে যেতে বলেছে। আবহাওয়াবিদ বজলুর রশিদ গতকাল রোববার বলেছিলেন, বঙ্গোপসাগরের সৃষ্টি নিম্নচাপটি আজ সোমবারের মধ্যে ঘূর্ণিঝড় ‘হামুন’-এরূপ নিতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।
নিম্নচাপের প্রভাবে ইতিমধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে। আজ দুপুরের দিকে ঢাকায় হালকা বৃষ্টি হচ্ছিল।

Leave a Reply