1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জে ডাকাতি মামলায় চেয়ারম্যান, মেম্বারসহ ১৩ জন কারাগারে

  • সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ৪৫৮ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে ডাকাতি মামলায় চেয়ারম্যান, মেম্বারসহ ১৩ জন কারাগারে

ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

চাঁপাইনবাবগঞ্জে নগদ টাকা, গরু ও স্বর্ণালংকার ডাকাতির মামলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রবিউল ইসলাম টিপু ও মেম্বার নুরুল ইসলামসহ ১৩ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। রবিবার (২২ অক্টোবর) সকালে চাঁপাইনবাবগঞ্জ আমলী আদালতের (সদর) বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ূন কবীর এ আদেশ দেন।

রবিউল ইসলাম টিপু সদর উপজেলার গোবরাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য। সংশ্লিষ্ট আদালত সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, মামলার বাদী শাহ জামালের ছেলে জসিম উদ্দিনের সঙ্গে ২০২১ সালের ২৫শে এপ্রিল পারিবারিকভাবে বিয়ে হয় একই, ইউনিয়নের মুনসেফপুর গ্রামের মোসলেমা খাতুনের সঙ্গে। পারিবারিক বনিবনা না হওয়ায় এক বছর পর ২০২২ সালের ৩১শে মে তালাক প্রদান করেন জসিম উদ্দিন।

তালাক নিষ্পত্তি করতে ইউপি চেয়ারম্যান, রবিউল ইসলাম টিপু ইউনিয়ন পরিষদ ভবনে সালিশের আয়োজন করে।
এ সময় বউ তালাক দেয়া বাবদ জসিমের কাছে ২ লাখ ৩ হাজার টাকা জরিমানা করেন ইউপি চেয়ারম্যান টিপু। তবে, সালিশে অতিরিক্ত জরিমানা হওয়ায় তা দিতে অস্বীকৃতি জানায় তারা। এরপর গত ২৫শে জুলাই ভোর সাড়ে ৫টার দিকে চেয়ারম্যান ও মেম্বারের নির্দেশে অন্য আসামিরা শাহ জামালের বাড়িতে হামলা করে।

এ সময় বাড়ির উঠান থেকে ২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের দুটি গরু নিয়ে যায়। ছেলের বউ জেসমিন আখতারের গলায় ও কানে থাকা ১০ আনা স্বর্ণের অলংকার ছিনিয়ে নেয়। নগদ ৪৩ হাজার টাকাও নিয়ে যায়। আইনজীবী নূরে আলম সিদ্দিকী আসাদ বলেন, একটি বিবাহ বিচ্ছেদকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের একটি কক্ষে বাবা ও ছেলেকে আটকে রেখে হুমকি ও ভয়ভীতি দেখানোর পর বাড়িতে লুটপাটের অভিযোগে মামলা করেন গোবরাতলা ইউনিয়নের দক্ষিণ চরি মির্জাপুরের মো. শাহ জামাল।

২০২২ সালের ৩১শে জুলাই আমলী আদালতে মামলার আবেদন করেন তিনি। আদালত মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্তের নির্দেশ দেন। পরে তদন্তকারী কর্মকর্তা আদালতে প্রতিবেদন দাখিল করেন। ওই তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন করেন মামলার বাদী। নারাজি আবেদনের প্রেক্ষিতে আদালতের বিচারক প্রতিবেদন গ্রহণ না করে বাদীসহ ৩ জনের সাক্ষ্যগ্রহণ করেন এবং আসামিদের প্রতি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এরপর চেয়ারম্যান রবিউল ইসলাম টিপুসহ আসামিরা উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন নেন। সেই সঙ্গে উচ্চ আদালত ৬ সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে হাজির হয়ে জামিন নেয়ার আদেশ দেন। ১৪ই অক্টোবর তাদের উচ্চ আদালত থেকে পাওয়া জামিনের মেয়াদ শেষ হয়।

কিন্তু উচ্চ আদালতের আদেশ অমান্য করে নির্ধারিত সময়ের পরে ২২শে অক্টোবর আমলী আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালতের বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews