“নিরাপদ সড়ক দিবস” এর দিন নিরাপদে বাড়ি ফেরা হলোনা চাঁপাইনবাবগঞ্জের হতভাগ্য শামসুজ্জামানের।
আবারও চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তিমোড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক মোহা. শামসুজ্জামান (৫৬) নিহত হয়েছেন। রোববার (২২ অক্টোবর) রাতে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে এ ঘটনাটি ঘটে।
নিহত শামসুজ্জামান চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চৌহদ্দীটলা গ্রামের একরামুল হকের ছেলে।
সদর মডেল থানার ওসি তদন্ত মাকছুদুর রহমান জানান, শহরের শান্তিমোড়ে একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান শামসুজ্জামান।
স্থানীয়দের সহায়তায় পুলিশ তার মরদেহটি উদ্ধার করে জেলা হাসপতালের মর্গে রাখা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নিয়ে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হবে।


Leave a Reply