1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কুষ্টিয়া ডিবি পুলিশের সদ্য যোগদানকৃত ওসি মাহফুজুল হক চৌধুরীর সাফল্য, ৯ ডাকাত গ্রেফতার

  • রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ৪৩৬ বার পড়া হয়েছে

কুষ্টিয়া ডিবি পুলিশের সদ্য যোগদানকৃত ওসি মাহফুজুল হক চৌধুরীর সাফল্য, ৯ ডাকাত গ্রেফতার 

ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

কুষ্টিয়া সদর উপজেলার ভবানীপুর এলাকায় খাবারের সাথে ঘুমের ঔষধ মিশিয়ে বাড়ির সবাইকে অচেতন করে কয়েক লক্ষ টাকা ও স্বর্ণালংকার সহ মূল্যবান ডাকাতির ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

গত (১৩ অক্টোবর) রাতে ডাকাতি হওয়ার পর কুষ্টিয়া সদর থানার অজ্ঞাতনামা একটি ডাকাতি মামলার সুত্র ধরে কুষ্টিয়া পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব বিপিএএ বিপিএম-পিপিএম (বার)

এর নির্দেশনায় ও ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহফুজুল হক চৌধুরী পিপিএম এর নেতৃত্বে জেলা ডিবি পুলিশের একটি চৌকস অভিযানিক টিম কুষ্টিয়া জেলা সহ আশেপাশের জেলায় অভিযান পরিচালনা করে ও তথ্য প্রযুক্তির মাধ্যমে মামলার সাথে জড়িতদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার ভবানীপুর এলাকার নিয়ামত আলী মন্ডলের পুত্র মোঃ রাকিবুল হাসান ওরফে সাদ্দাম (৩৫), একই এলাকার মনছের মোল্লার পুত্র মোঃ মুরাদ মোল্লা (৪০), মৃত কফিল উদ্দিন জোয়াদ্দারের পুত্র মোঃ মিনহাজ উদ্দিন (৪৫),

মৃত রহিম শেখের ছেলে মোঃ রেজাউল ইসলাম (৪২), দাউদ আলী ফরাজীর ছেলে মোঃ বজলুর রহমান (৩৫), ইবি থানাধীন লক্ষীপুর এলাকার আইন উদ্দিনের ছেলে মোঃ সাবু (৩৫), ভবানীপুর এলাকার ইউছুফ আলীর ছেলে মোঃ সিরাজুল ইসলাম (১৮), কুমারখালী যদুবয়রা এলাকার শফি উদ্দিনের ছেলে মোঃ সুজন শেখ (২২), ভবানীপুর এলাকার ইউসুফ আলীর স্ত্রী মনজুরা খাতুন (৫২)।

পুলিশ সুত্রে জানা যায়, গত ১৩/১০/২০২৩ রাত অনুমানিক দেড়টা হতে দুইটার মধ্যে যে কোন সময় কে বা কারা কুষ্টিয়া সদর উপজেলার ভবানীপুর এলাকার দলোরুদ্দিন মন্ডলের ছেলে মোঃ মিজানুর রহমান (৫০) এর বসত বাড়ীতে প্রবেশ করে ডাকাতি সংঘটিত করে।

পরবর্তীতে মিজানুর রহমান কুষ্টিয়া সদর থানায় বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা দায়ের করেন। কুষ্টিয়া মডেল থানার মামলা নং-৩১, তারিখ-১৩/১০/২০২৩, জিআর-৫৬৭/২৩, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড ১৮৬০। মামলাটির দায়িত্বে কাজ করে কুষ্টিয়া ডিবি পুলিশ। তারই প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে ডাকাতির মামলায় জড়িত আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয় ডিবি পুলিশ।

ডিবি পুলিশের দেওয়া তথ্য সুত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মনজুরা খাতুন দীর্ঘ দিন যাবত মিজানুর রহমানের বাড়িতে রান্না, বান্না সহ বাড়ির কাজ করতেন এবং তিনি ওই বাড়িতেই থাকতেন। এর মাঝে মনজুরা খাতুনের ছেলে মিজানুর রহমানের বাড়ি থেকে একটি মোবাইল ফোন চুরি করে নেয়। তারপর বাড়িওয়ালা মিজানুর রহমান তাকে বাড়ি থেকে বের করে দেয়।

তারই জের ধরে এই ডাকাতির পরিকল্পনা করেন তারা। ডাকাতির পূর্বে কৌশলে বাড়ীর লোকজনদেরকে খাবারের মাধ্যমে ঘুমের ঔষধ মিশিয়ে দিয়েছিলো তারা। তারপর একে একে মালামাল, সোনার গহনা, টাকা লুট করে নেয় তারা। গ্রেফতারের পর আসামী মোঃ রাকিবুল হাসান স্বেচ্ছায় বিজ্ঞ আদালতে ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে।

আসামীদের স্বীকারক্তি ও দেখানো মতে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও লুন্ঠিত টাকা উদ্ধার করে ডিবি পুলিশ।

এছাড়ও ডাকাতির কাজে অন্যান্য সহযোগী পলাতক আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন ডিবি পুলিশের ওসি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews