1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নিয়োগ প্রাপ্ত প্রভাষকদের বাদ দিয়ে ভূয়া ব্যক্তির নামে এমপিও ভুক্তির ফাইল প্রেরনের অভিযোগ

  • রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ২০৯ বার পড়া হয়েছে

নিয়োগ প্রাপ্ত প্রভাষকদের বাদ দিয়ে ভূয়া ব্যক্তির নামে এমপিও ভুক্তির ফাইল প্রেরনের অভিযোগ

নিজেস্ব প্রতিবিদক লালমনিরহাট :

লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার পারুলিয়া তফসিলী উচ্চ বিদ্যালয় এ্যান্ড কলেজে ৬ জনের বদলী নিয়োগে ৬০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো(ব্যানবেইস) বরাবর,ভুয়া নিয়োগের বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন পারুলিয়া তফসিলী উচ্চ বিদ্যালয় এ্যান্ড কলেজের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন বিষয়ের প্রভাষক সত্যেন্দ্র নাথ সজোয়াল।

জানা যায়,১৯৪৫ সালে পারুলিয়া তফসিলী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।পরে ২০১০ সালে প্রতিষ্টানটি কলেজ শাখা যোগ করে কার্যক্রম শুরু করে।২০২২ সালে পারুলিয়া তফসিলী উচ্চ বিদ্যালয় এ্যান্ড কলেজ এর কলেজ শাখা এমপিও ভুক্ত হয়।

কলেজ শাখা খোলার পরে অনেক শিক্ষক বেতন না হওয়ায় প্রতিষ্ঠান ছেড়ে চলে যায়।প্রতিষ্ঠানটি এমপিও ভুক্ত হওয়ার পরে এডহক কমিটির সভাপতি মুজিবুল আলম সাদাত ও প্রধান শিক্ষক যোতিষ চন্দ্র বর্মণ মোটা অংকের অর্থের বিনিময়ে – যুক্তি বিদ্যা প্রভাষক শিশির রঞ্জন,ব্যবসায় ব্যবস্থাপনা ও বিপণন প্রভাষক আপেল মামুদ,

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রভাষক মোরশেদুল আলম,উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রভাষক সত্যেন্দ্রনাথ সাজোয়াল,ইসলাম শিক্ষা মোঃ আফতাবুর রহমান ও উদ্ভিদ বিদ্যা প্রভাষকমারুফা আক্তার সহ মোট নিয়োগ কৃত ৬ জন প্রভাষককে বাদ দিয়ে তাদের স্থলে নতুন ৬ জনকে নিয়োগ দেখিয়ে জন প্রতি ১০ থেকে ১২ লক্ষ টাকা নিয়ে ২০২৩ সালে এমপিও জন্য আবেদন করে।

এমপিও আবেদনে ২০১৫ সালে নিয়োগ প্রাপ্ত উৎপাদন ব্যবস্থাপনা ও বিপননের প্রভাষক সত্যেন্দ্র নাথ সজোয়ালের নাম না থাকায় হতবাগ হয়ে যান।পরে প্রতিকার চেয়ে সত্যেন্দ্রনাথ সাজোয়াল বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো(ব্যানবেইস) এর মহা পরিচালক বরাবর আবেদন করেন।

সরেজমিন অনুসন্ধানে দেখা যায়,বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো(ব্যানবেইস) ২০২২ সালে যে শিক্ষকদের তালিকা দেখা গেছে তাদের মধ্যে ৬ জনের নাম বাদ দিয়ে নতুন করে ৬ জনের এমপিও ভুক্তির আবেদন করা হয়েছে।

সব কিছুই ভেজাল কাগজ পত্র সরবরাহ করে করা হয়েছে।এই ৬ জনের মধ্যে নামের মিল থাকায় আতোয়ার রহমানের স্থলে আতাউর রহমান নামে এক শিক্ষকেরএমপিও ভুক্তি হয়েছে।

কে এই মুজিবুল আলম সাদাত? উত্তর: হাতিবান্ধা উপজেলার দক্ষিন পারুলিয়া গ্রামে মুজিবুল আলম সাদাত ১৯৮২ সালে জন্ম গ্রহন করেন।তার পিতার নাম মৃত সফিউল আলম রোকন। মুজিবুল আলম সাদাত জেলা আওয়ামী লীগের সদস্য।

এক সাথে পাটিকাপাড়া ইউনিয়ের চেয়ারম্যান।বর্তমানে হাতিবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।আওয়ামী লীগের পদবী ব্যবহার করে কামিয়েছেন মোটা অংকের টাকা।

কখনো তিস্তা নদী থেকে বালু উত্তোলন,ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দ আত্মসাতসহ নানা অনিয়মের মাষ্টার মাইন্ড মজিবুল আলম সাদাত।তিনি পারুলিয়া তফসিলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এর সভাপতি হওয়ার পর থেকেই প্রতিষ্ঠানটিকে তিনি চুষে খাচ্ছেন বলেও অভিযোগ আছে।

প্রতারিত শিক্ষক সত্যেন্দ্রনাথ সাজোয়াল বলেন,পারুলিয়া তফসিলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের বর্তমান সভাপতি আমাকে শেষ করে দিছে।আমার জায়গায় অন্য একজনকে নিয়োগ দেখানো হয়েছে।আমি তার কাছে প্রতারিত।আপনারা আমাকে বাঁচান।আপনাদের লেখনীর মাধ্যমে সত্য সামনে আসবে।

এ বিষয়ে পারুলিয়া তফসিলী উচ্চ বিদ্যালয় এ্যান্ড কলেজের প্রধান শিক্ষক যোতিষ চন্দ্র বর্মণ বলেন,বদলী নিয়োগের ৬ জনের একজনেরও টাকা আমি পাইনি সবই করেছে সভাপতি মুজিবুল আলম সাদাত।আপনি এসেছেন আপনার সাথে চেয়ারম্যান যোগাযোগ করবে।এ বিষয়ে প্রতিষ্ঠানটির সভাপতি মজিবুল আলম সাদাত বলেন,আপনাদের যা লেখার লেখেন।আমার কিছুই হবে না।

এ বিষয়ে অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক অনিল চন্দ্র রায় বলেন আমি অবসরে আসার আগে কলেজ শাখায় কে কে কর্মরত আছেন তার একটি প্রত্যয়ন দিয়েছি।

এ বিষয়ে কথা বলার জন্য একদিন রাত তিনটার সময় আমার বাড়িতে মুজিবুল আলম শাহাদাত , আপেল মাহমুদ শান্ত ও অফিস সহকারী আলমগীর হোসেন এসেছিলেন আমাকে ম্যানেজ করার জন্য কিন্তু আমি রাজি হইনি।পরবর্তীতে আমার স্বাক্ষর জাল করে ব্যাকডেটে নিয়োগ দেখিয়ে ফাইল প্রেরণ করেছে।মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা রংপুর অঞ্চলের কলেজ শাখার উপ-পরিচালক ওমর ফারুক বলেন,আপনার কাছে শুনলাম বিষয়টি দেখে ব্যবস্থা নেয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews