চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জুড়ান আলী (৬০) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। তিনি উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের মৃত এন্তাজ আলির ছেলে।
শনিবার (২১ অক্টোবর) সকালে পাগলা নদীর জামতলা ব্রীজ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য আব্দুর রশিদ জানান, জুড়ান অনেকদিন থেকে ভারসাম্যহীন ছিল।
বৃহস্পতিবার বিকাল থেকে নিখোঁজ ছিল সে। তার বাড়ি চাঁদপুর হলেও শিয়ালমারা গ্রামে তার শ্বশুর বাড়িতে থাকতেন।
শনিবার সকালে স্থানীয় লোকজন শাহাবাজপুর ইউনিয়নের জামতলা ব্রীজ এলাকায় পাগলা নদীতে তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দিলে থানা পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, জুড়ান একজন ভারসাম্যহীন ব্যক্তি ছিল। কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply