1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বালু খেকো চেয়ারম্যান হান্নান মন্ডলের সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুষ্টিয়ার সাংবাদিকদের মানববন্ধন

  • শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৮১ বার পড়া হয়েছে

বালু খেকো চেয়ারম্যান হান্নান মন্ডলের সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুষ্টিয়ার সাংবাদিকদের মানববন্ধন

কে এম শাহীন রেজা, নিজস্ব প্রতিবেদক  কুষ্টিয়া :

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন করেছেন কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন। শনিবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ার ৫ রাস্তার মোড় মুজিব চত্বরে এ মানববন্ধন থেকে সাংবাদিকরা ৭২ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতারের আলটিমেটাম দিয়েছেন।

কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মো. জাহিদুজ্জামান আল্টিমেটাম ঘোষণা দিয়ে বলেন, এ সময়ের মধ্যে আসামি গ্রেফতার না হলে মডেল থানা, পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও, রাজপথ অবরোধ ও স্থানীয় পত্রিকাসহ সকল গণমাধ্যমে কলম বিরতির মতো কঠোর কর্মসূচি দেয়া হবে।

একাত্মতা প্রকাশ করে এ মানববন্ধনে বক্তব্য রাখেন, কুষ্টিয়া এডিটরস ফোরামের সভাপতি মজিবুল শেখ, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি আফরোজা আক্তার ডিও,

কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শরীফ বিশ^াসসহ বিভিন্ন সংগঠনের নের্তৃবৃন্দ। যোগ দেন ব্যবসায়ী, পরিবেশবাদীসহ বিভিন্ন সংগঠনের নেতারা। পরে সাংবাদিকরা কুষ্টিয়া শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন।

উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষা করে কুষ্টিয়ার পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তোলার দৃশ্য ধারণ করতে গেলে শুক্রবার দুপুর সাড়ে ১২টায় ৬ টেলিভিশন সাংবাদিকের ওপর হামলা করে সন্ত্রাসীরা। তারা সাংবাদিকদের নৌকাকে স্পিডবোট দিয়ে ধাক্কা মেরে ডুবিয়ে দেয়ার চেষ্টা করে।

সেসময় তারা সাংবাদিকদের অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ছিনিয়ে নেয় ভিডিও ধারণ করা একটি ক্যামেরা এবং মোবাইল ফোন। এ ঘটনায় সন্ত্রাসীদের নামে মামলা করেছেন সাংবাদিকরা।

উল্লেখ্য বাংলাদেশ প্রতিদিন, নিউজ টোয়েন্টিফোরসহ বিভিন্ন মিডিয়ায় পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের ধারাবাহিক সংবাদ প্রচার করছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews