চাঁপাইনবাবগঞ্জে দুটি পরিত্যাক্ত ককটেল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের ঘোড়াপাখিরা ডারাকাটা মোড়ের একটি বাড়ীর পেছন থেকে ককটেল দুটি উদ্ধার করা হয়।
তবে এ ঘটনায় কাউকে আটক বা সনাক্ত করতে পারেনি পুলিশ। তবে কারা-কি কারনে ককটেল রেখে গেছে এনিয়ে কাজ করছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) ওবায়দুর রহমান।
ওবায়দুর রহমান মুঠোফোনে বলেন, স্থানীয়দের দেয়া খবরে একটি নতুন শপিংব্যাগের মধ্যে রক্ষিত দুটি ককটেল উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। এবিষয়ে একটি সাধারন ডায়েরী (জিডি) করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজ্জাদ হোসেন মুঠোফোনে বলেন, অবৈধ অস্ত্র,
মাদক ও বিস্ফোরক উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ। কোন পক্ষ হয়তো মজুদ করে রেখেছিল। হজম করতে না পেরে ফেলে পালিয়েছে।


Leave a Reply