লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার পারুলিয়া তফসিলী উচ্চ বিদ্যালয় এ্যান্ড কলেজে ৬ জনের বদলী নিয়োগে ৬০ লক্ষ আত্মসাতের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো(ব্যানবেইস) বরাবর,ভুয়া নিয়োগের বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন পারুলিয়া তফসিলী উচ্চ বিদ্যালয় এ্যান্ড কলেজের ভুক্তভোগী উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন প্রভাষক সত্যেন্দ্র নাথ সজোয়াল।
জানা যায়,১৯৪৫ সালে পারুলিয়া তফসিলী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।পরে ২০০০ সালে প্রতিষ্টানটি কলেজ শাখা যোগ করে কার্যক্রম শুরু করে।২০২২ সালে পারুলিয়া তফসিলী উচ্চ বিদ্যালয় এ্যান্ড কলেজ এর কলেজ শাখা এমপিও ভুক্ত হয়।
কলেজ শাখা খোলার পরে অনেক শিক্ষক বেতন না হওয়ায় প্রতিষ্ঠান ছেড়ে চলে যায়।এর ফলে ২০১৫ সালে আরো কিছু শিক্ষক নিয়োগ দেয়া হয়।
প্রতিষ্ঠানটি এমপিও ভুক্ত হওয়ার পরে এডহক কমিটির সভাপতি মুজিবুল আলম সাদাদ ও প্রধান শিক্ষক যোতিষ চন্দ্র রায় রাতারাতি ২০১৫ সালের নিয়োগকৃত ৬ জনকে বাদ দিয়ে তাদের স্থলে নতুন ৬ জনকে নিয়োগ দেখিয়ে জন প্রতি ১০ থেকে ১২ লক্ষ টাকা নিয়ে ২০২৩ সালে এমপিও জন্য আবেদন করে।
এমপিও আবেদনে ২০১৫ সালে নিয়োগ প্রাপ্ত উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন প্রভাষক সত্যেন্দ্র নাথ সজোয়ালের নাম না থাকায় হতবাগ হয়ে যান।পরে প্রতিকার চেয়ে সত্যেন্দ্রনাথ সাজোয়াল বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো(ব্যানবেইস) এর মহা পরিচালক বরাবর আবেদন করেন।
সরেজমিন অনুসন্ধানে দেখা যায়,বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো(ব্যানবেইস) ২০২২ সালে যে শিক্ষকদের তালিকা দেখা গেছে তাদের মধ্যে ৬ জনের নাম বাদ দিয়ে নতুন করে ৬ জনের এমপিও ভুক্তির আবেদন করা হয়েছে।
সব কিছুই ভেজাল কাগজ পত্র সরবরাহ করে করা হয়েছে।এই ৬ জনের মধ্যে নামের মিল থাকায় আতাউর রহমানের স্থলে আতোয়ার রহমান নামে এক শিক্ষকেরএমপিও ভুক্তি হয়েছে।
কে এই মুজিবুল আলম সাদত? উত্তর: হাতিবান্ধা উপজেলার দক্ষিন পারুলিয়া গ্রামে মুজিবুল আলম সাদাত ১৯৮২ সালে জন্ম গ্রহন করেন।তার পিতার নাম মৃত সফিউল আলম রোকন। মুজিবুল আলম সাদাত জেলা আওয়ামী লীগের সদস্য।
এক সাথে পাটিকাপাড়া ইউনিয়ের চেয়ারম্যান।বর্তমানে হাতিবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।আওয়ামী লীগের পদবী ব্যবহার করে কামিয়েছেন মোটা অংকের টাকা।
কখনো তিস্তা নদী থেকে বালু উত্তোলন,ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দ আত্মসাতসহ নানা অনিয়মের মাষ্টার মাইন্ড মজিবুল আলম সাদাত।তিনি পারুলিয়া তফসিলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি হওয়ার পর থেকেই প্রতিষ্ঠানটিকে তিনি চুষে খাচ্ছেন বলেও অভিযোগ আছে।
প্রতারিত শিক্ষক সত্যেন্দ্রনাথ সাজোয়াল বলেন,পারুলিয়া তফসিলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের বর্তমান সভাপতি আমাকে শেষ করে দিছে।আমার যায়গা অন্য একজনকে নিয়োগ দেখানো হয়েছে।আমি তার কাছে প্রতারিত।আপনারা আমাকে বাঁচান।আপনাদের লেখনীর মাধ্যমে সত্য সামনে আসবে।
এ বিষয়ে পারুলিয়া তফসিলী উচ্চ বিদ্যালয় এ্যান্ড কলেজের প্রধান শিক্ষক যোতিষ চন্দ্র রায় বলেন,বদলী নিয়োগের ৬ জনের একজনেরও টাকা আমি পাইনি সবই করেছে সভাপতি মজিবুল আলম সাদাত।আপনি এসেছেন আপনার সাথে চেয়ারম্যান যোগাযোগ করবে।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির সভাপতি মজিবুল আলম সাদাত বলেন,আপনাদের যা লেখার লেখেন।আমার কিছুই হবে না।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা রংপুর অঞ্চলের কলেজ শাখার উপ-পরিচালক ওমর ফারুক বলেন,আপনার কাছে শুনলাম বিষয়টি দেখে ব্যবস্থা নেয়া হবে।


Leave a Reply