বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি, চাপাইনবাবগঞ্জ জেলা শাখার বার্ষিক সাধারণ সভা ২০২৩ শুক্রবার (২০ অক্টোবর) সকালে চাপাইনবাবগঞ্জ টাউন ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
জেলা শাখা সভাপতি আলহাজ্ব জয়নুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সিনিয়র সহ- সভাপতি আসাদুল্লাহ আহমদ, সহ সভাপতি জিন্নুর রহমান, বদিরুল ইসলাম, কোষাধ্যক্ষ গোলাম কবির, সদস্য মাসুদুজ্জামান, আনোয়ারুল ইসলাম, রফিকুল ইসলাম প্রমুখ।
সভায় নীতিমালা বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা, কল্যাণ তহবিল গঠন, বার্ষিক আনন্দ ভ্রমণ সহ সমিতির স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয়।

Leave a Reply