1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বন্যায় মৎস্য খামার বিধ্বস্ত, দেনায় দিশেহারা খামারী

  • বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ২০০ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ভালুকায় অতিবৃষ্টির কারণে বন্যার পানিতে ভেসে গেছে মোঃ আসলাম খান নামে একজন মৎস্য খামারীর ২২ একর জমির মাছের চাষ। এদিকে খামারের বিপরীতে ব্যাংক ও খাদ্য কোম্পানীর প্রায় ২ কোটি টাকা দেনা পরিশোধে দিশেহারা হয়ে পড়েছেন ওই খামারী।

জানা যায়, আসলাম খান দীর্ঘদিন ধরে বাড়ির পাশে ভর বিলে মাছের চাষ করে আসছেন। অতিবৃষ্টির কারণে গত ৬ অক্টোবর উপজেলার সর্বত্র বন্যার পানি বৃদ্ধি পায়। উজান থেকে ২ থেকে ৩টি বিলের পানি আসলাম খানের খামারের বাধ কেটে পানি ঢুকিয়ে দেওয়া হয়। যার ফলে পানি উপচে বিলের দক্ষিনাংশে বাধ ভেঙে অনাবাদী আরেকটি বিলে তার খামারের মাছ চলে যায়।

আসলাম খান জানান, পতিত বিলে চলে যাওয়া মাছ স্থানীয় লোকজন নিয়ে জাল, ভানা ও বাঁশের খুঁটি দিয়ে আটকানোর ব্যবস্থা করেন। কিন্তু পরে লোভে পড়ে এলাকার কতিপয় লোক তার মাছ তাদের বলে দাবি করে। ইতোমধ্যে ওই ব্যক্তিরা ভেড় জাল দিয়ে তার মাছ ধরার অপতৎপরতা চালিয়ে যাচ্ছে।

এ ঘটনায় আসলাম খান গত ১৫ অক্টোবর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত আবেদন করেছেন। ইউএনও এরশাদুল আহমেদ জানান, ঘটনাটি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews