1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বিশ্বকাপের চতুর্থ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই সাকিব

  • বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ৩৪৭ বার পড়া হয়েছে

বিশ্বকাপের চতুর্থ খেলা আজ (বৃহস্পতিবার) স্বাগতিক ভারতের বিপক্ষে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।বিশ্বকাপে এখন পর্যন্ত এক জয় ও দুই হারে পয়েন্ট টেবিলে খুব একটা স্বস্তিতে নেই বাংলাদেশ। শেষ চারের আশা বাঁচিয়ে রাখতে আজ জয়টা গুরুত্বপূর্ণ। তবে এমন ম্যাচে খেলছেন না টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে মাংসপেশীতে চোট পেয়েছিলেন সাকিব। গেল কয়েকদিন ধরে আলোচনা চলছিল তাকে ঘিরে। তবে শেষ পর্যন্ত সাকিবকে ছাড়াই মাঠে নামছে টাইগাররা।

আজ সাকিবের বদলে টস করতে আসেন ভাইস ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। সাকিব না খেলায় একাদশে এসেছে এক পরিবর্তন। সুযোগ পেয়েছেন স্পিনার নাসুম আহমেদ।

আজকের ম্যাচটি দুই দলের ৪১তম সাক্ষাৎ। আগের ৪০ লড়াইয়ে অনেকটাই এগিয়ে আছে ভারত। তাদের ৩১ জয়ের বিপরীতে বাংলাদেশের পক্ষে জয় এসেছে মাত্র ৮ বার। একটি ম্যাচ হয়েছে বাতিল। তবে সবশেষ ৪ দেখায় টাইগাররা জিতেছে ৩ ম্যাচে। ঘরের মাঠে গত নভেম্বরে সিরিজ জয়ের পাশাপাশি এশিয়া কাপেও জয় পেয়েছে টাইগাররা।

ওয়ানডে বিশ্বকাপে এখন পর্যন্ত চারবার দেখা হয়েছে দুই দলের। তাতেও এগিয়ে ভারত। ২০০৭ সালে দুইদলের প্রথম সাক্ষাতেই কেবল জয় পায় টাইগাররা। সেই ম্যাচে তামিম-সাকিব-মুশফিকের হাফ সেঞ্চুরি দেখেছিল টাইগার ভক্তরা। এরপর থেকে বাকি তিন ম্যাচেই ছিল পরাজয়। ২০১৫ সালের ম্যাচে ছিল বহু বিতর্ক।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews