চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার মোবারকপুর ইউনিয়নের জহরপুর এলাকায় অভিযান পরিচালনা করে ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
গ্ৰেফতারকৃত আসামিরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বেহুলা এলাকার আলহাজ্ব আরশাদ আলী ও মোছাঃ মাবিয়া বেগমের ছেলে মোঃ আবুল কালাম আজাদ (৪৮) ও শিবগঞ্জ ধোবড়া বাজার এলাকার মৃত আনসার আলী ও মোছাঃ ওমেনুর বেগমের ছেলে মোঃ সাবুদ কালাম (৪০)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ১৭ অক্টোবর ২০২৩ মঙ্গলবার রাত সাড়ে আটটার সময় গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানা যায় যে, উল্লেখিত এলাকায় মাদকের একটি চালান সরবরাহ করা হবে।
র্যাব এর একটি আভিজানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক উক্ত স্থানে অবস্থান নিলে একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক হলে মোটরসাইকেল এর গতি রোধ করে।
পরবর্তীতে এলাকার নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি করলে বহনকৃত একটি ট্রাভেল ব্যাগে ফেন্সিডিল-১১৮ বোতল, মোটর সাইকেল-০১টি, নগদ-৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা সহ তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের নামে পূর্বেও একাধিক মামলা রয়েছে।এঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply