1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আফগানিস্তানকে ১৪৯ রানে হারিয়ে বিশ্বকাপের শীর্ষে নিউজিল্যান্ড

  • বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১৩৫ বার পড়া হয়েছে

টানা চতুর্থ জয় নিউজিল্যান্ডের। চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে আফগানিস্তানকে ১৪৯ রানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে তারা।আফগানিস্তানের সামনে ২৮৯ রানের লক্ষ্য ছিল। তবে ১০৭ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে তারা ম্যাচ থেকে ছিটকে পড়ে। শেষ পর্যন্ত ৩৪.৪ ওভারে ১৩৯ রানে অলআউট হয় তারা।

নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার আর লুকি ফার্গুসন নেন ৩টি করে উইকেট।এর আগে তিন হাফসেঞ্চুরিতে ভর করে ৬ উইকেটে ২৮৮ রানের বড় পুঁজিই দাঁড় করিয়েছিল কিউইরা।

উদ্বোধনী জুটিতে ৩০ রান তোলেন ডেভন কনওয়ে আর উইল ইয়ং। কওনয়েকে (১৮ বলে ২০) এলবিডব্লিউ করে এই জুটি ভাঙেন মুজিব উর রহমান।এরপর রাচিন রাবিন্দ্র আর উইল ইয়ং মিলে গড়েন ৮৩ বলে ৭৯ রানের জুটি। ২১তম ওভারে জোড়া শিকার করেন আফগান পেসার আজমতউল্লাহ ওমরজাই।

ওভারের দ্বিতীয় বলে রাচিনকে (৪১ বলে ৩২) বোল্ড আর শেষ বলে হাফসেঞ্চুরিয়ান ইয়ংকে (৬৪ বলে ৪ বাউন্ডারি আর ৩ ছক্কায় ৫৪) উইকেটের পেছনে ক্যাচ বানান ওমরজাই।

পরের ওভারে রশিদ খানের আঘাত। ড্যারেল মিচেল (১) মিডউইকেটে খেলতে গিয়ে সহজ ক্যাচ দিয়ে ফেরেন ইব্রাহিম জাদরানকে। ১ উইকেটে ১০৯ থেকে ৪ উইকেটে ১১০ রানে পরিণত হয় নিউজিল্যান্ড।

সেখান থেকে টম লাথাম আর গ্লেন ফিলিপসের ১৫৩ বলে ১৪৪ রানের লড়াইয়ে ফেরা জুটি। লাথাম-ফিলিপস দুজনই পান হাফসেঞ্চুরি। ফিলিপস ৮০ বলে ৪টি করে চার-ছক্কায় ৭১ আর লাথাম ৭৪ বলে ৩ চার আর ২ ছক্কায় করেন ৬৮ রান।

শেষদিকে মার্ক চ্যাপম্যান ১২ বলে ২৫ রানের হার না মানা এক ইনিংস খেলে দেন। শেষ ৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৬২ রান তোলে কিউইরা।আফগানিস্তানের নাভিন উল হক আর আজমতউল্লাহ ওমরজাই নেন দুটি করে উইকেট।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews