1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কুষ্টিয়ার কুমারখালীর লালন আখড়াই ৩ দিন ব্যাপী শুরু হয়েছে লালন উৎসব

  • বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ২৭৪ বার পড়া হয়েছে

কুষ্টিয়ার কুমারখালীর লালন আখড়াই ৩ দিন ব্যাপী শুরু হয়েছে লালন উৎসব

ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী লালন উৎসব। মরমী সাধক ফকির লালন শাহের ১৩৩ তম তিরোধান দিবস উদযাপন উপলক্ষে লালন মাজারকে সাজানো হয়েছে নতুন আঙ্গিকে। ছেঁউড়িয়ায় কালি নদীর পারে বসা এ লালন মেলায় বাউল দর্শনের ভাবাবেগ আর উৎসুক দর্শকদের ভিড় সামাল দিতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। দেশি-বিদেশি দর্শনার্থী, সাধক ও আয়োজকদের নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা।

আলোক সজ্জা, পরিচ্ছন্নতা, মঞ্চ তৈরিসহ রয়েছে আরও নানা আয়োজন। সংস্কৃতিকবিষয়ক মন্ত্রণালয় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় এবং লালন একাডেমির আয়োজনে মঙ্গলবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিট থেকে তিন দিনব্যাপী চলছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথম দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুব উল-আলম হানিফ।

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালনের আখড়াবাড়ি মানেই যেন সুর সাধনার এক অন্য পৃথিবী। দূর-দূরান্ত থেকে ফকির সাধকদের আগমন বার্তা শোনা যায় আখড়াবাড়ির আঙিনায় গেলেই। মাজারের ভেতরে বসেছে বাউল ফকিরদের আসর, বাইরে লালন মঞ্চে চলবে আলোচনা সভা। পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব ছাড়াও ছেঁউড়িয়ার লালন আঁখড়া এখন সাধু ভক্তদের আড্ডায় মুখরিত। এ ছাড়া দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত দোকানিরা পসরা সাজিয়ে বসেছেন এই গ্রামীণ মেলার স্টলে। কুষ্টিয়ার পুলিশ সুপার আব্দুর রকিব জানান, প্রতি বছরই সাঁইজির তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত লালন মেলায় অংশ নেয় সারা দেশ থেকে আসা হাজারো মানুষ।

তাদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি এহেতেশাম রেজা বলেন, ‘ফকির লালন সাঁইজীর তিরোধান দিবস উপলক্ষে সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করে প্রতিবারের মতো মঙ্গলবার সন্ধ্যায় উদ্বোধন করা হয়েছে। বিগত দিনে আমরা যেভাবে এই মরমী সাধককে স্মরণ করে থাকি এবারও সেভাবে স্মরণ করা হয়েছে।

লালন শাহ মাজারের খাদেম মোহাম্মদ আলী শাহ বলেন, দুর দুরান্ত থেকে ভক্তরা প্রতি বছর গুরুভক্তির টানে ছুটে আসেন সাঁইজীর তীর্থধামে।‘মাঝরাতে অধিবাস কর্মসূচির মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনের লালন উৎসবের মূল আয়োজন।’

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews