1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল

  • মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ১৩২ বার পড়া হয়েছে

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল

কায়সার হামিদ মানিক,কক্সবাজার :

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার। এ সময় তিনি ক্যাম্পে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন।

আফরিন আখতারের নেতৃত্বাধীন ৫ সদস্যদের প্রতিনিধি দলটি মঙ্গলবার সকাল ১০টার দিকে উখিয়ায় কুতুপালং ক্যাম্পে পৌঁছান। এরপর তারা ক্যাম্প-২ ইস্ট ও ক্যাম্প -৮ সহ কয়েকটি ক্যাম্প ঘুরে দেখেন। প্রতিনিধি দলটি দুপুরে ১১ নম্বর ক্যাম্পে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেন।

কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সহকারী মন্ত্রী আফরিন আখতার ক্যাম্প পরিদর্শন এবং জাতিসংঘ পরিচালিত বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এ ছাড়া তিনি রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেন।

১৪ এপিবিএনের সহ-অধিনায়ক (পুলিশ সুপার) সাইফুজ্জামান বলেন, ‘যুক্তরাষ্ট্রের সফররত ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিসহ একটি প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখছেন।

এ সময় তিনি রোহিঙ্গাদের খোঁজখবর নেন।‘প্রতিনিধি দলটি বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ছাড়াও ইউএনএইচসিআর, ইউনিসেফ, ডব্লিউএফপি, আইওএমসহ বিভিন্ন এনজিও সংস্থার কার্যক্রম পর্যবেক্ষণ করে।

সোমবার সকালে তিন দিনের সফরে ঢাকায় পৌঁছান আফরিন আখতার। ওইদিন দুপুরেই পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন তিনি।

মাসুদ-আফরিন বৈঠক শেষে যুক্তরাষ্ট্র দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়- এ বিষয়েই আলোচনা হয়েছে। সে সঙ্গে দুই দেশের বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ক, বিনিয়োগ ও বাণিজ্য, দীর্ঘস্থায়ী উন্নয়ন অংশদারিত্ব, মধ্যপ্রাচ্য ইস্যু, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের সমর্থনসহ বেশকিছু বিষয়ে আলোচনা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews