1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

অতিরিক্ত মদ পানে দুই নারীর মৃত্যু,হাসপাতালে ভর্তি আরও ২জন

  • রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ১৭৫ বার পড়া হয়েছে

মাদারীপুরের কলেজ রোড এলাকায় মদ পান করে দুই নারীর মৃত্যু হয়েছে। মদ পানে আরও দুইজন হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গেছে। শনিবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাত ৩ টার দিকে হঠাৎ চিৎকার চেচামেচি শুনে রুমে ছুটে যান বাসার কেয়ারটেকার হেলাল সরদার। সেখানে গিয়ে তিনি দেখতে পান ফ্লোরে মৃত অবস্থায় পড়ে আছেন সাগরিকা আহম্মেদ। এছাড়া অসুস্থ অবস্থায় সাগরিকার বান্ধবী রূপা আক্তার ও তার মা সাবিনা ইয়াসমিনকে দেখতে পান তিনি। পরে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রূপা আক্তারকে মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত মদ পান ও পরে নাচানাচি করার কারণে অসুস্থ হয়ে তারা মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। কেয়ারটেকার হেলাল সরদার বলেন, চিৎকার চেচামেচি শুনে উপরে গিয়ে দেখি একজন মারা গেছে। বাকিদের হাসপাতালে নিয়ে যাই। রাতে মেহমান আসবে বলে শুনেছি, তবে কোন বিশেষ পার্টি ছিল না।

মাদারীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রিয়াজ মাহমুদ বলেন, গভীর রাতে আমাদের এখানে চারজন নারীকে ভর্তি করা হয়।এদের মধ্যে দুজন আগেই মারা গেছে আর দুজনের অবস্থা আশঙ্কাজনক। মদ পানের কারণে তারা অসুস্থ হয়েছিল। দুইজনের চিকিৎসা চলছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী ঘটনাস্থল পরির্দশন করে বলেন, রাতে মদ পান করে দুইজন মারা গেছে। আর দুইজন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।

অনলাইন  ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews