চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের নতুনবাজার-গোলাবাগান এলাকা থেকে ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বারঘরিয়া ইউনিয়ন গ্রাম পুলিশ।
আটককৃতরা হলো বারঘরিয়া নতুন বাজার গ্রামের গিরেন হলদারের ছেলে শ্রী মিলন হলদার (৩০) ও একই এলাকার প্রিয়নাথ হলদারের ছেলে শ্রী রাজপতি হলদার (২৬)।
শুক্রবার (১৩ অক্টোবর) রাত নয়টার সময় গোপন তথ্যের ভিত্তিতে গ্ৰাম পুলিশ আবু বাক্কারের নেতৃত্বে, আঃ বারি ও বিকাশ এর সহযোগীতায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের নতুনবাজার
গোলাবাগান এলাকায় অভিযান পরিচালনা করে ১৩৯ বোতল দেশীমদসহ ওই দুইজনকে হাতে নাতে আটক করে।


Leave a Reply