1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মাগুরার শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক নারীসহ দুইজনের মৃত্যু

  • শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ২৪৭ বার পড়া হয়েছে

মাগুরার শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। আরও একজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার (১৪ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার আমলসার ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে মৃতরা হলেন-আরশেদ শেখ কানু (৪৫) ও সবিরন বেগম (৪০)। আহত জাহাঙ্গীর শেখ (৪২) আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, শনিবার ভোরে আলম শেখের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা ছড়িয়ে পড়ে সবিরন বেগমের বসতঘরে। শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এসময় সবিরন বেগমকে তার ঘর থেকে মৃত উদ্ধার করা হয়।

এর আগে আগুন নেভানোর জন্য প্রতিবেশী আরশেদ শেখ ও জাহাঙ্গীর শেখ এগিয়ে আসলে তারা দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়।

পরে তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আরশেদ শেখকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা। উন্নত চিকিৎসার জন্য জাহাঙ্গীর শেখকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন লিডার জাহাঙ্গীর হোসেন মুঠোফোনে জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, ঘটনাটি জেনেছি। ঘটনাস্থলে তদন্তকারী কর্মকর্তাকে পাঠানো হয়েছে। তদন্ত অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews