1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

২৪৫ রানে থামল বাংলাদেশের ইনিংস

  • শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ২৬১ বার পড়া হয়েছে

বাংলাদেশের ইনিংস আর বিপর্যয় যেন প্রতিশব্দ হয়ে গেছে। আজ নিউজিল্যান্ডের বিপক্ষেও ব্যতিক্রম কিছু দেখা যায়নি। শুরুতে বিপর্যয়, মাঝে একটি জুটি, শেষ পর্যন্ত বাংলাদেশের ইনিংস থেমেছে ২৪৫ রানে।

ইনিংসের শুরুতে ৫৬ রান তুলতে ৪ উইকেট নেই। প্রথম বলে আউট হয়ে ফেরেন লিটন দাস। দ্বিতীয় উইকেটে মেহেদী হাসান মিরাজ ও তানজিদ হাসান তামিমের জুটি ৪০ রানের। তানজিদ ১৬ রানে লকি ফার্গুসনের বলে ডেভন কনওয়ের হাতে ক্যাচ দিয়েছেন। এর পর একই পথ অনুসরণ করেছেন মিরাজ (৩০) ও নাজমুল হোসেন শান্ত (৭)।

এখান থেকে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। দুজনের ৯৬ রানের জুটি ভাঙার পর আবার বিপর্যয়। জুটিটা ভাঙে সাকিব আল হাসানের বিদায়ে। ৪০ রান করে আউট হয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

এরপর বেশিক্ষণ টিকতে পারেননি মুশফিক। দলীয় ১৭৫ রানে ফিরেছেন তিনি। ম্যাট হেনরির নিচু হয়ে আসা বলের নাগাল না পেয়ে বোল্ড হয়েছেন মুশফিক। দলের পক্ষে সর্বোচ্চ ৬৬ রান এসেছে তাঁর ব্যাট থেকে। মুশফিক ইনিংসটি সাজান ছয় চার ও দুই ছক্কায়।

মুশফিকের আউটের পর দলকে টানতে পারেননি তাওহিদ হৃদয়। ২৫ বলে ১৩ রানে আউট হয়েছেন তাওহিদ। ট্রেন্ট বোল্টের বলে মিচেল স্যান্টনারের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। বাংলাদেশের ইনিংসটা ভদ্রস্থ চেহারা পেয়েছে মূলত মাহমুদ উল্লাহ রিয়াদের অপরাজিত ৪১ রানের ইনিংসে। মাহমুদ উল্লাহর ৪৯ বলের ইনিংসে দুই চার ও দুই ছক্কা। এর আগে ১৯ বলে দুই ছক্কায় ১৭ রানের ক্যামিং ইনিংস খেলেছেন তাসকিন আহমেদ। এখন দেখার বিষয়, ২৪৫ রান হাতে নিয়ে বোলাররা কতটা লড়াই করতে পারেন।

সূত্র: কালের কণ্ঠ

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews