বর্তমান সরকারের উন্নয়নের বার্তা জনগণের কাছে পৌঁছে দেয়া এবং এই উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখার লক্ষ্যে ৫২ ফিট নৌকার আদলে মঞ্চে আ’লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ করেছে ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগ।শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরন দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- টাঙ্গাইল-২ (ভুঞাপুর-গোপালপুর) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা মোঃ মাসুদুল হক মাসুদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- গোপালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম তরফদার বাদলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- গোপালপুর পৌর মেয়র মোঃ রকিবুল হক ছানা, ভূঞাপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি, গোপালপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মরিয়ম আক্তার মুক্তা, জেলা পরিষদ সদস্য খায়রুল ইসলাম তালুকদার বাবলু,
গোপালপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফ হাসান, মোঃ মনিরুজ্জামান, ভূঞাপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট সাখাওয়াত হোসেন খোকা, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ইকরাম উদ্দিন তারা মৃধা, সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম আমিন,
অর্জুনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী মোল্লা, গাবসারা ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম শাপলা, নিকরাইল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক মাসুদ, ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান তালুকদার, ধোপাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ, হেমনগর ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান তালুকদার হিরা,
হাদিরা ইউনিয়নের চেয়ারম্যান বিলকিস জাহান, ভূঞাপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল বাছেদ মন্ডল, অলোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম বাদল, গাবসারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন জিন্নাহ, গোপালপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ওয়াহিদুজ্জামান রিপন প্রমুখ।
উপস্থিত ছিলেন- গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ পুলিশ, মোঃ আমিন মন্ডল, ফলদা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম, গাবসারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছেদ আকন্দ বাদশা সহ গোপালপুর ও ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply