1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কাঠালিয়ায় নিষেধাজ্ঞা,তবুও বিশখালীতে চলছে মা ইলিশ নিধন

  • শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ২২৬ বার পড়া হয়েছে

মা ইলিশ রক্ষা পেলে, দেশে প্রচুর ইলিশ মেলে। এই স্লোগান যেন শুরু লিফলেট, ব্যানার আর আলোচনাতেই সীমাবদ্ধ।দেশে এখন চলছে ইলিশের প্রজনন মৌসুম। সরকারিভাবে এ সময় ইলিশ নিধন সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে বিশখালী নদীতে ইলিশ মাছের বিচরণ আছে, সেখানে চলছে অবাধে এ মাছ শিকার। মৎস্য কার্যালয় থেকে অভিযান চালানো হলেও তা খুব একটা কার্যকর প্রভাব ফেলতে পারছে না। ১২ অক্টোবর থেকে ২’ই নভেম্বর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এ সময় ইলিশ ধরা, ক্রয়-বিক্রয় ও পরিবহন নিষিদ্ধ থাকলে বিশখালীতে চলছে মা ইলিশ নিধনের মহা উৎসব। থেমে নেই যুবক, বৃদ্ধ ও শিশু-কিশোররাও।

সরকারি আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে নেমে পড়েছে মা ইলিশ ধরার উৎসবে। অজ্ঞাত কারণে সকলে নীরব হয়ে আছে। এলাকার নদ-নদীতে বেশ কিছুদিন থেকে ডিমওয়ালা ইলিশের ঝাঁক ধরা পড়ায় আসন্ন মূল প্রজনন মৌসুমে জাতীয় এ মাছের উৎপাদন ব্যাহত হতে পারে বলেন মন্তব্য করছেন সচেতন মহল। কিন্তু সরকারি আদেশ অমান্য করে কর্তৃপক্ষের নাকের ডগায় বিশখালীর বিভিন্ন পয়েন্টে চলছে মা-ইলিশ নিধনের মহা-উৎসব।

বড় ইলিশের সঙ্গে বাদ পড়ছে না ছোট আকারের জাটকাও। বিশখালী নদী এখন যেন ইলিশ শিকারির দখলে। নদীতে তাকালেই নজর পড়ছে ইলিশ ধরার নৌকা। নদীর পাড়ে প্রকাশ্যে ক্রয়-বিক্রয় হচ্ছে ইলিশ। উপজেলা র্নিবার্হী অফিসার মোঃ নেছার উদদীন তাৎপড়তা থাকলেও। উপজেলা মৎস্য বিভাগের সে রকম কোনো তাৎপড়তা না থাকায়। জেলে, মাঝি এবং জনগণ সবাই ইলিশ ধরা, ক্রয়-বিক্রয়ের মেতে উঠেছে। প্রত্যক্ষদর্শীদের অভিমত, ইলিশ প্রজনন রক্ষা অভিযান তো নয়, এ যেন ইলিশ নিধন, বিক্রি, সংগ্রহ এবং কম দামে ইলিশ খাওয়ার উৎসব।প্রশাসন কিংবা মৎস্য দপ্তরের অভিযান যথাসময় পারিচালিত না হওয়ায় সমূলে ইলিশ ধ্বংসযজ্ঞের মহড়া বেশি হচ্ছে। কোনোভাবেই নিয়ন্ত্রণ হচ্ছে না মা ইলিশ নিধন। বিশখালীতে যে হারে ডিমওয়ালা ইলিশ মাছ আহরণ হচ্ছে,

আগামী ভরা মওসুমে ইলিশ উৎপাদনে এ বছরের চেয়েও আরো খারাপ পরিস্থিতি হবে। প্রত্যক্ষদর্শী অনেকেরই অভিযোগ, কিছু রাজনৈতিক লোকজন গোপনে ভয়ভিতি দেখিয়ে জেলেদের মাছ আটক করে নিয়ে যায়। কিন্তু যারা মাছ বিক্রি এবং আড়তদারি করছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ উঠেছে। এ বিষয় উপজেলা মৎস্য কমর্কর্তা এর কাছে জানতে চাইলে তিনি জানান,আমাদের অভিযান বহাল আছে, তবে তেমন তাৎপরতা না থাকায়, আভিযান অনেকটা সফল হচ্ছে না।

তিনি আরো বলেন মানুষ জনের অভিযোগ শুধু মৎস্য উপর। আমরা চেষ্টা চলিয়ে যাচ্ছি এবং আমরা সব সময় প্রস্তুত আছি। তবে স্থানীয়রা জনগন সচেতন থাকলে আরো ভালো হবে।নাম প্রকাশ করতে অনিচ্ছুক কয়েকজন জেলে বলেন অভিযানে নামার সময়ে
মৎস্য অফিসের মোঃ রাকিব আমাদের জানিয়ে দেন, আমরা তখন বোতলের সাথে ধরি বেধে ছেড়ে দি জাল নদীতে”।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews