1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জের সেভ দ্যা ফিউচার এর অনন্য দৃষ্টান্ত – রাস্তার পাশে রাখা আছে গাছের চারা, ইচ্ছে হলেই নিতে পারবে পথচারী

  • বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ১৫৬ বার পড়া হয়েছে

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের “সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন” নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তারা সড়কের পাশে রাখা ফলদ, বনজ ও ঔষুধীসহ বিভিন্ন গাছের চারা উন্মুক্ত করে দিয়েছেন। গাছের চারার পাশে দাঁড়িয়ে কয়েকজন স্বেচ্ছাসেবক। পথচারীরা ইচ্ছে হলেই নিতে পারবেন যেকোন গাছের চারা। পথচারীরা পছন্দমতো বাছাই করে নিচ্ছেন গাছের চারা। এর বিনিময়ে দিতে হবে না কোন অর্থ। বিনামূল্যে বিভিন্ন গাছের চারা বিতরনের এই কর্মসূচি হাতে নিয়েছে সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন।

বুধবার (১৭ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে এই কর্মসূচির পালন করে সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন নবাবগঞ্জ সরকারি কলেজ শাখা। এসময় কয়েক ঘন্টার মধ্যে দুই শতাধিক গাছ বিনামূল্যে বিতরণ করেন তারা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এই কর্মসূচি নেয়া হয়েছে বলে জানান স্বেচ্ছাসেবকরা।

এবিষয়ে সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন নবাবগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি আবু সাইদ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও শোক দিবস উপলক্ষে বিনামূল্যে পথচারীদের পরিবেশবন্ধু গাছ বিতরণ করা হয়েছে। আমরা জানি, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বেশি বেশি গাছ লাগানোর কোন বিকল্প নেই। অন্যদিকে, অধিক হারে বৃক্ষ নিধনের প্রভাব পড়েছে আমাদের আবহাওয়ায়। বৃষ্টির সময়ে মিলছে না বৃষ্টি, অসময়ে তীব্র খরায় জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এর থেকে উত্তরণের সবচেয়ে কার্যকরী উপায় হলো অধিক হারে গাছ লাগানো।

তিনি আরও বলেন, যাতে পথচারীরা গাছ লাগানোর বিষয়ে আরও বেশি আগ্রহী ও সচেতন হয়, তাই বিনামূল্যে এসব গাছ বিতরণ করা হয়েছে। কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদেরকে গাছ বিতরনের পাশাপাশি পরিবেশ রক্ষায় বিভিন্নভাবে ভূমিকা রাখতে সচেতন করছে আমাদের স্বেচ্ছাসেবকরা। রাস্তায় গাছ নিয়ে দাঁড়ানোর কয়েক ঘন্টা পরেই গাছগুলো শেষ হয়ে যায় বলে জানান তিনি।

সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশনের বিতরণ করা একটি তেঁতুল গাছ নিয়েছেন পথচারী তরিকুল ইসলাম। তিনি জানান, রাস্তা দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ চোখে পড়ল রাস্তার ধারে স্বেচ্ছাসেবী একটি সংগঠন বিনামূল্যে গাছ বিতরণ করছে। তাই এগিয়ে আসলাম এবং পছন্দমতো একটি তেঁতুল গাছ নিলাম। চমৎকার একটি উদ্যোগ নিয়েছে তারা। এছাড়াও জেলা শহরের প্রাণকেন্দ্রে এভাবে বিতরণ করার কারনে অনেক মানুষ এর সুবিধা পেয়েছে। এমনকি এই উদ্যোগের ফলে গাছ লাগানোর প্রতি আগ্রহ বাড়বে সকলের।

বিনামূল্যে গাছের চারা বিতরণ ছাড়াও সংগঠনটি শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, বিনামূল্যে ব্ল্যাড গ্রুপ নির্নয় ও রক্তের ব্যবস্থা করা, সমাজের অসহায় দরিদ্র খেটে-খাওয়া দিনমজুর শ্রেণীর মানুষদের মাঝে খাবার বিতরণ করে। এসময় আরও উপস্থিত ছিলেন, সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি রিয়াদ ফয়সাল, সাধারণ সম্পাদক মিনহাজ হক রনি, নবাবগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি আবু সাইদ, সাধারণ সম্পাদক আসিক ফারহান, যুগ্ম সাধারণ সম্পাদক সিহাব সারোয়ার, অর্থ সম্পাদক প্রাণ রায় সুজয় সহ অন্যান্য স্বেচ্ছাসেবকরা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews