টাঙ্গাইলের ঘাটাইলে সাপের কামড়ে কালাম মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।আজ মঙ্গলবার (১০অক্টোবর) সকালে উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের মুরাইদ এলাকায় থেকে চিকিৎসার উদ্দেশ্যে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য।
স্থানীয় সূত্রে জানা যায়, কালাম মিয়া কালিহাতি উপজেলার বল্লা এলাকার সোহরাব আলীর ছেলে। সে লক্ষিন্দর ইউনিয়নের মুরাইদ গ্রামে হযরত আলীর মেয়ে বিয়ে করে সে বাড়িতেই থাকতেন।
গারোবাজার মুরাইদ এলাকার কবির হোসেন নামে একব্যক্তি জানান, আমরা কয়েকজন মিলে চায়না জাল দিয়ে মাছ স্বীকার করতাম । কালাম মাঝেমধ্যে এসে দেখতো জালে সাপ আটকা পড়েছে কিনা। সে সাপ আটকা পড়লে জানাতে বলতেন । আজ সকালে একটি সাপ জালে ধরা পড়লে তাকে জানালে চায়না জাল থেকে সাপ ধরতে গিয়ে ছোবল খায়।
গারোবাজার এলাকার মো. বুলবুল তরফদার জানান, সাপ নিয়ে ঘটনাস্থল মুরাইদ থেকে অটো চালিয়ে সাপুড়ে ওস্তাদের উদ্দেশ্যে সাগরদিঘি বাজারের দিকে রওনা দেন কালাম । রাস্তায় গিয়ে অজ্ঞান হয়ে পড়লে খবর পেয়ে কালামকে নিয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য গেলে রাস্তায় তার মৃত্যু হয়।
ইউপি সদস্য আ. রাজ্জাক জানান, সকালে খবর পাই একব্যক্তি সাপসহ রাস্তার পাশে পড়ে আছেন। তিনি পেশায় একজন অটোভ্যান চালক। ঘটনাস্থলে গেলে স্থানীয়রা জানান লোকটি মাঝেমধ্যে সাপ ধরতো। পরে এলাকার লোকজন এসে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়েছে।

Leave a Reply