1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

রেললাইনে পড়ে ছিল অটোরিকশাচালকের লাশ

  • মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ২১৬ বার পড়া হয়েছে

নরসিংদীর রায়পুরা উপজেলার খানাবাড়ি স্টেশন এলাকায় রেললাইনের ওপর থেকে কিরণ মিয়া (৪৫) নামে এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ১০টায় লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত কিরণের বাড়ি উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের শেরপুর এলাকায়। তার বাবার নাম আব্দুর রহমান।

পারিবারিক সূত্র জানা যায়, একটি ব্যাটারিচালিত অটোরিকশা ভাড়া নিয়ে চালাতেন কিরণ মিয়া। সোমবার বিকেলে রিকশা ছাড়াই বাড়ি থেকে বের হন তিনি। এরপর রাত পোহালেও বাড়ি ফেরেননি তিনি। এদিকে বাড়ি না ফেরায় সম্ভাব্য সব স্থানে খোঁজ করেন কিরণের স্বজনরা।

অবশেষে মঙ্গলবার সকালে ওই রিকশাচালকের মরদেহ উপজেলার মির্জানগরের খানাবাড়ি স্টেশনের অদূরে আপ ও ডাউন রেললাইনের মাঝে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে নিহতের স্বজন ও পুলিশকে খবর দেন তারা।নিহত কিরণের মা নিলুফা বেগম বলেন, ১৫ দিন আগে শিবপুর উপজেলার সৃষ্টিগড় থেকে কিরণের অটোরিকশা ছিনিয়ে নিয়ে মারধর করে দুর্বৃত্তরা। পরে একটি রিকশা ভাড়া নিয়ে চালাত সে।

গতকাল বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। সকালে রেললাইনে ছেলের লাশ পাই। তিনি আরো বলেন, হত্যার পর লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা। তদন্ত করে প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানান তিনি।

নিহতের মাথা ও অণ্ডকোষে আঘাত আছে বলে জানান নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সাইফুল ইসলাম।তিনি বলেন, ধারণা করছি ট্রেনের ধাক্কায় ওই অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে জানা যাবে মৃত্যুর রহস্য।

সূত্র: কালের কণ্ঠ অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews