“শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজে (২০২৩-২০২৪) শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের পরিচিতি ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৮ অক্টোবর) সকালে ইবরাহীম খাঁ সরকারি কলেজের উদ্যোগে অত্র প্রতিষ্ঠানের মুক্তমঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পরিচিতি ও বরণ কমিটির আহ্বায়ক রহিমা খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইবরাহীম খাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ কামরুজ্জামান সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইবরাহীম খাঁ সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ শাহরিয়ার হোসেন, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আশরাফ হোসেন, গণিত বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল বাছেত সরকার,
মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান মোঃ বেলায়েত হোসেন খান, বিএমটি শাখার সমন্বয়কারী মোঃ জাকির হোসেন, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হায়দার আলী, সাধারণ সম্পাদক রাসেল রহমান টিয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন- বাংলা বিভাগের প্রভাষক মোঃ হামিদুর রহমান।


Leave a Reply