টাঙ্গাইলের ভূঞাপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। শুক্রবার (০৬ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালি বের করা হয় এবং পরে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বেলাল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছাঃ নার্গীস বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম,
ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক, অর্জুনা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ দিদারুল আলম খান মাহবুব সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব, উদ্যোক্তা ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply