1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

গাজীপুরে ভারী বর্ষণে মাটির ঘরের দেয়াল ধসে স্বামী-স্ত্রীর মৃত্যু

  • শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ৫১ বার পড়া হয়েছে

গাজীপুরে ভারী বর্ষণে মাটির ঘরের দেয়াল ধসে স্বামী-স্ত্রীর মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ভারী বর্ষণে মাটির ঘরের দেয়াল ধসে ঘুমন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার রতনপুর নলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে আজ শুক্রবার সকালে নিহত স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেন স্বজনেরা।

নিহত দুজন হলেন কালিয়াকৈর উপজেলার রতনপুর নলিপাড়া গ্রামের হোসেন আলীর ছেলে এমারত হোসেন (৬৫) ও তাঁর স্ত্রী আছিয়া বেগম (৫০)।

স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কালিয়াকৈরে গত বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টি হচ্ছে। ভারী বর্ষণে রতনপুর নলিপাড়া গ্রামের এমারত হোসেনের মাটির ঘরের দেয়াল ভিজে নরম হয়ে যায়।

ঝুঁকিপূর্ণ ওই মাটির ঘরে বৃহস্পতিবার রাত ৯টার দিকে এমারত-আছিয়া দম্পতি ঘুমিয়ে পড়েন। পাশের অন্য ঘরে তাঁর ছেলেমেয়েরা ঘুমিয়ে ছিলেন।

মধ্যরাতে মাটির ঘরের দেয়াল ধসে চাপা পড়ে স্বামী-স্ত্রী ঘটনাস্থলেই মারা যান। আজ শুক্রবার সকালে স্বজন ও আশপাশের লোকজন দুজনের লাশ উদ্ধার করেন।

কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল বাতেন বলেন, মাটির ঘরের দেয়াল ধসে মারা যাওয়া স্বামী-স্ত্রীর লাশ দাফনের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে জানতে চাইলে কালিয়াকৈর থানার আকবর আলী খান বলেন, নলিপাড়া গ্রামে মাটির ঘরের দেয়াল ধসে এক দম্পতির মৃত্যুর খবর তাঁরা শুনেছেন।

সূত্র : প্রথম আলো  অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews