1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কুষ্টিয়া প্রেসক্লাব -কেপিসি’র নবনির্বাচিতদের দায়িত্ব গ্রহণ

  • শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৮ বার পড়া হয়েছে

কুষ্টিয়া প্রেসক্লাব -কেপিসি’র নবনির্বাচিতদের দায়িত্ব গ্রহণ

কে এম শাহীন রেজা কুষ্টিয়া জেলা প্রতিনিধি :

কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির দ্বিবার্ষিক নির্বাচনে বিজয়ীরা দায়িত্ব গ্রহণ করেছেন। ৩০ তারিখ শনিবার দুপুর বারোটায় কুষ্টিয়া শেখ কামাল স্টেডিয়ামের সুইম ক্যাফে রেস্টুরেন্টে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি। তিনি সাংবাদিকদের দেশের পক্ষে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে কাজ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ আর সাংবাদিকরা জাতির বিবেক। সাংবাদিকদের কাছে জনগনের প্রত্যাশা একটিই, সেটি হলো বস্তুনিষ্ঠ ও সঠিক সংবাদ। আশা করি গণমাধ্যমকর্মীরা এ বিষয়ে যত্নবান হবেন।

এসময় আরো বক্তব্য রাখেন কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল ওয়াদুদ,

অতিরিক্ত পুলিশ পুলিশ আবু রাসেল, সিনিয়র তথ্য অফিসার আমিনুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ ও পিপিএ্যাড. অনুপ কুমার নন্দী, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার হাজী রফিকুল আলম টুকু, পরিবেশ বিজ্ঞানী গৌতম কুমার রায়, জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম।

সভাপতিত্ব করেন কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সহ সভাপতি মিলন উল্লাহ, শেখ হাসান বেলাল, যুগ্ম সম্পাদক আফরোজা আক্তার ডিউ, মাহমুদ হাসান, সাংগঠনিক সম্পাদক ফিরোজ কায়সার, নির্বাহী সদস্য সাবিনা ইয়াসমিন শ্যামলী,

জাহিদুজ্জামানসহ অনেকে। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সোহেল রানা। কোরআন থেকে তেলাওয়াত করেন ধর্মীয় সম্পাদক সাইফ উদ্দীন আল আজাদ।

এ অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব ও সাধারণ সম্পাদক সোহেল রানাসহ নবনির্বাচিত ২৩ সদস্যকে শপথ বাক্য পাঠ করান জেলার সিনিয়র তথ্য কর্মকর্তা আমিনুল ইসলাম।উল্লেখ্য গত ২৩শে সেপ্টেম্বর কার্যনির্বাহী পরিষদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয় কুষ্টিয়া প্রেস ক্লাবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews