1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভূঞাপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

  • মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৫ বার পড়া হয়েছে

ভূঞাপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

কোরবান আলী তালুকদার, টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের ১৮ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই সন্তানের জনক শফিকুল ইসলাম (৩০) কে গ্রেপ্তার করেছে ভূঞাপুর থানা পুলিশ।

এ ঘটনায় সোমবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্ত শফিকুল ইসলামকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করা হয়। শফিকুল ইসলাম উপজেলার গাবসারা ইউনিয়নের চন্ডিপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ওড়না দিয়ে হাত বেঁধে ও মুখ চেপে ধরে শফিকুল ইসলাম জোরপূর্বক ধর্ষণ করে এবং হাত বেঁধে রেখে পালিয়ে যায়। পরে তার ডাক চিৎকারে তার মা ও বড় বোন এসে ওড়না দিয়ে হাত বাঁধা অবস্থায় উদ্ধার করে এবং ঘটনার বিস্তারিত জানেন। পরে বিষয়টি তার বাবাকে জানালে তার বাবা,

মা ও বড় বোনকে সাথে নিয়ে শফিকুলের বাড়িতে গিয়ে ঘটনা বললে শফিকুলের পরিবারের লোকজন রাতে শফিকুলকে সাথে নিয়ে তাদের বাড়িতে এসে ক্ষমা প্রার্থনা করে এবং উপযুক্ত বিচার দিবে বলে আশ্বাস দেয়। কিন্তু বিচার দেয়ার কথা বলে তালবাহানা করতে থাকে।

এবিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ্ জানান, সোমবার (২৫ সেপ্টেম্বর) রাতে শফিকুল ইসলামের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা করেন ওই প্রতিবন্ধীর বাবা।

পরে রাতেই ধর্ষক শফিকুলকে গ্রেপ্তার করা হয়েছে। শফিকুল ইসলাম প্রাথমিকভাবে ওই প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের কথা স্বীকার করেছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) শফিকুলকে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews