1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঘাটাইলে ভোক্তা অধিকারের অভিযান : চার ব্যক্তি/প্রতিষ্ঠানকে জরিমানা

  • সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৭ বার পড়া হয়েছে

ঘাটাইলে ভোক্তা অধিকারের অভিযান : চার ব্যক্তি/প্রতিষ্ঠানকে জরিমানা

রেজাউল করিম খান,ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃ

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় লাইসেন্স ব্যতীত এবং এলপিজি সিলিন্ডার গ্যাসের ক্রয় বিক্রয় রশিদ না থাকা ও মূল্য তালিকা না থাকায় ০৪টি ব্যক্তি/প্রতিষ্ঠানকে ১৩,০০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ টাঙ্গাইল অধিদপ্তর। সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হামিদপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, লাইসেন্স ব্যতীত এবং এলপিজি সিলিন্ডার গ্যাসের ক্রয় বিক্রয় রশিদ না থাকা ও মূল্য তালিকা না থাকায় আল মদিনা ভ্যারাইটিজ স্টোরকে ২ হাজার টাকা, মেসার্স ভাগ্যলক্ষী এজেন্সীকে ৩ হাজার টাকা, বিক্রয়ের উদ্দেশ্যে মূল্য বিহীন (ফিজিসিয়ান স্যাম্পল) ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখায় ই এম মেডিকেল হলকে ৩ হাজার টাকা,

বিক্রয়ের উদ্দেশ্যে প্রচুর পরিমানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখায় অনুপম মেডিকেল হলকে ৫ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়। এ সময় ০৪টি ব্যক্তি/প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ১৩,০০০/- টাকা জরিমানা করা হয়।

বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব শিকদার শাহীনুর আলম-এর নেতৃত্বে পরিচালিত তদারকিমূলক অভিযানে এ জরিমানা করা হয়।

এ সময় সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়। ব্যবসায়িদের ক্রয়/বিক্রয় রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শণ করতে অনুরোধ জানানো হয় এবং সচেতন করতে লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়। এ অভিযানে সহায়তা করেন টাঙ্গাইল জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews