1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের শুরুতেই বৃষ্টি

  • বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮১ বার পড়া হয়েছে

বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের শুরুতেই বৃষ্টি

আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টি আসার সম্ভাবনার কথা আগেই জানা গিয়েছিল। আজ সেটি–ই ঘটল। বাংলাদেশ–নিউজিল্যান্ড ম্যাচের শুরুতেই বৃষ্টি বাগড়া দিল। কিউইদের ব্যাটিং ইনিংসের ৪.৩ ওভারে যেতেই শুরু হয়েছে বৃষ্টি।

বৃষ্টির আগে ৯ রান করেছিল নিউজিল্যান্ড। ফিন অ্যালেন ১৮ বলে ৫ ও উইল ইয়ং ৯ বলে ৩ রান করে অপরাজিত আছেন। বোলিংয়ের শুরুটা করলেন মোস্তাফিজুর রহমান। তাঁর সঙ্গে আছেন তানজিম হাসান সাকিব।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। একাদশে দুই পেস বোলার ও দুই স্পিনার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ।

পাশাপাশি ব্যাটিং অলরাউন্ডার সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ রিয়াদ আছেন। মাহমুদউল্লাহ সর্বশেষ ওয়ানডে খেলেছেন এই বছরের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে। সৌম্য সবশেষ মাঠে নেমেছেন ২০২১ সালে। চোট কাটিয়ে দলে ফিরলেন তামিম ইকবালও। নুরুল হাসান সোহানও আছেন দলে।

নিজেদের মাঠে আগের দুই ওয়ানডে সিরিজে কিউইদের হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এবারও সিরিজ জয়ের লক্ষ্য লিটন দাসদের। সর্বশেষ নিজেদের মাঠে টি-টোয়েন্টি সিরিজেও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছিল বাংলাদেশ।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews