1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঘুষের রেট ঠিক করে দেওয়া সেই এসিল্যান্ড বরখাস্ত

  • বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৪৩ বার পড়া হয়েছে

জমি নামজারি করতে সরকারি ফি থেকে বেশি অর্থ (ঘুষ) নেওয়ার নির্দেশনা দেওয়ার ঘটনায় পিরোজপুরের নাজিরপুর উপজেলার সেই এসিল্যান্ড মাসুদুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, মাসুদুর রহমানের বিরুদ্ধে তার সহকর্মীদের নামজারি মামলায় অবৈধ অর্থ লেনদেন সংক্রান্ত নির্দেশনা দেওয়ার অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। পিরোজপুরের জেলা প্রশাসক গঠিত তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি অডিও ক্লিপের কথোপকথনের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিল করেছেন এবং তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছেন।বরিশালের বিভাগীয় কমিশনার এমন আচরণকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) বিধি মোতাবেক অসদাচরণ হিসেবে গণ্য করে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তাব করেছেন বলেও এতে জানানো হয়।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, অভিযুক্ত মাসুদুর রহমানকে তার দায়িত্ব থেকে বিরত রাখা আবশ্যক। সেজন্য সরকারি চাকুরি আইন অনুযায়ী তাকে সরকারি চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। তিনি সাময়িক বরখাস্ত থাকাকালীন সময়ে বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন বলেও এতে জানানো হয়েছে।
প্রসঙ্গত, বরখাস্ত হওয়া মাসুদুর রহমান সর্বশেষ পিরোজপুরের নাজিরপুর উপজেলায় এসিল্যান্ড হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত জুলাইয়ে উপজেলার ইউনিয়ন পর্যায়ের ভূমি সহকারী কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন তিনি। সেখানে ভূমি কর্মকর্তারা কোন রেটে ঘুষ গ্রহণ করবেন তা ঠিক করে দেন এ কর্মকর্তা। ওই বৈঠকের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। যা পরবর্তীতে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews