সাহসী ও অপরাধ অনুসন্ধান বিষয়ক সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় ইন্টারন্যাশনাল পিস এওয়ার্ড ২০২৩ পেলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার বরেণ্য, সাহসী ও গুণী সাংবাদিক ফয়সাল আজম অপু। সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের ঐতিহ্যবাহী আন্তর্জাতিক প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলরুমে জমকালো অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল পিস এওয়ার্ড-২০২৩ প্রদান অনুষ্ঠিত হয়।

দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অগ্রগামী মিডিয়া ভিশন এই অনুষ্ঠানের মাধ্যমে তাকে এ সম্মাননা প্রদান করেন।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি ড. আবু তারিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসচিব পীরজাদা শহিদুল হারুন,
সাবেক সচিব বিক্রম কুমার ঘোষ, কর্নেল (অবঃ) মুকাররম আলী খান, সাবেক সচিব মোখলেসুর রহমান, ঢাকা জোন্টা ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মায়া কবির একত্রে ওই সম্মাননা ক্রেস্ট তুলে দেন চাঁপাইনবাবগঞ্জের বরেণ্য সাংবাদিক ফয়সাল আজম অপুর হাতে।

পুরস্কার প্রাপ্তি নিয়ে বরেণ্য সাংবাদিক ফয়সাল আজম অপু এক বিবৃতিতে বলেন, এমন সম্মাননা সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে নিজের পেশাগত দায় আরো বাড়িয়ে দেয়। তিনি বলেন, প্রান্তিক জনপদের একজন সংবাদকর্মী হিসেবে এমন স্বীকৃতি ও সম্মাননা নিজেকে কেবল বিমুগ্ধ করেনি,
করেছে বিনীত ও কৃতজ্ঞ। মফস্বল সাংবাদিকদের এভাবে, এমন সন্মানে ভূষিত করে মূল্যায়ন করার জন্য আমি অগ্রগামী মিডিয়া ভিশনের পরিচালক গোলাম ফারুক মঞ্জু সহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।আন্তর্জাতিক এই কনফারেন্সে মিডিয়ার চ্যালেঞ্জ শীর্ষক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

Leave a Reply