1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সাতক্ষীরায় সাড়ে ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় এলএসডিসহ যুবক গ্রেপ্তার

  • মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় সাড়ে ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় এলএসডিসহ যুবক গ্রেপ্তার

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছি সীমান্ত এলাকা থেকে তিন কোটি ৬০ লাখ টাকা মূল্যের তিন বোতল ভারতীয় এলএসডি (লাইসার্জিক এসিড ডাইথ্যালামাইড) মাদকসহ আতাউর রহমান ওরফে রানা নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার কেড়াগাছি সীমান্তের বালিয়াডাঙ্গা বাজারের তিন রাস্তার মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত চোরাকারবারী আতারউর রহমান ওরফে রানা (২২) সাতক্ষীরা সদর উপজেলার সাতানী ঘোষ পাড়া গ্রামের মৃত আশরাফুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, ভারত থেকে অবৈধ পথে কলারোয়া উপজেলার কেড়াগাছি সীমান্ত দিয়ে ভয়ঙ্কর মাদক এলএসডির একটি বড় চালান আনা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়ার থানা পুলিশের এসআই নুর ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় সীমান্তের বালিয়াডাঙ্গা বাজারের তিন রাস্তার মোড় থেকে ১০০ মিলি গ্রামের তিন বোতল এলএসডি মাদকসহ চোরকারবারী আতাউর রহামানকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়। তবে, এ সময় পালিয়ে যেতে সক্ষম হয় যশোর জেলার শার্শা থানার পারকায়বা গ্রামের আমজেদ হোসেনের ছেলে মাদক চোরাকারবারি সুজন হোসেন (২৪)।

পুলিশ আরো জানায়, জব্দকৃত এলএসডি মাদকের বাজার মূল্য তিন কোটি ৬০ লাখ টাকা।
তবে, গ্রেপ্তারকৃত চোরাকারবারি আতাউর রহমান জানান, উক্ত এলএসডি মাদক গুলো সে পলাতক চোরাকারবারি সুজন হোসেনের কাছ থেকে ক্রয় করেছে।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আতাউর রহমান ও পলাতক আসামী সুজন হোসেনের বিরুদ্ধে কলারোয়া থানায় মাদক দ্রব্য আইনে মামামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews