1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভূঞাপুরে হাত-পা বাঁধা অচেতন অবস্থায় আ’লীগ নেতাকে উদ্ধার

  • মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৯ বার পড়া হয়েছে

ভূঞাপুরে হাত-পা বাঁধা অচেতন অবস্থায় আ’লীগ নেতাকে উদ্ধার

কোরবান আলী তালুকদার, টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের ভূঞাপুর থেকে হাত-পা ও মুখ বাঁধা অচেতন অবস্থায় মোঃ শাহ্ আলম সরকার (৪৭) নামে এক আওয়ামী লীগ নেতাকে উদ্ধার করেছে স্থানীয়রা। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ভোর ৬ টার দিকে ভূঞাপুর পৌর এলাকার ছাব্বিশা কবরস্থানের পাশের একটি পুকুর পাড় থেকে তাকে উদ্ধার করা হয়।শাহ্ আলম সরকার ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের আথাইল শিমুল গ্রামের আব্দুল মজিদ সরকারের ছেলে। তিনি লোকেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভূঞাপুর ল্যাব ওয়ান ক্লিনিকের মালিক।

ছাব্বিশা গ্রামের রায়হান তালুকদার রাসেল জানান, ভোরে ঘুম থেকে উঠে দেখি বাড়ির পাশে কবরস্থানের পুকুর পাড়ে কিছু সংখ্যক মানুষ ভীড় করছে। সেখানে গিয়ে দেখি হাত-পা ও মুখ বাঁধা অচেতন অবস্থায় এক ব্যক্তি পড়ে আছে। স্থানীয়দের সহযোগিতায় তার হাত-পা ও মুখের বাঁধন খুলে প্রথমে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। পরে তার স্বজনদের খবর দিলে তারা এসে টাঙ্গাইল হাসপাতালে নিয়ে যান।

শাহ্ আলমের বরাত দিয়ে তার চাচাতো ভাই ওমর ফারুক বলেন, শাহ আলম রাজনীতির সাথে জড়িত। ভূঞাপুরে তার ক্লিনিক ব্যবসা রয়েছে। গত ১৭ সেপ্টেম্বর রবিবার সকাল ১০ টায় সে ঘাটাইলের নিজ বাসা থেকে ভূঞাপুরে তার ল্যাব ওয়ান ক্লিনিকে আসার জন্য রওনা হন। সকাল সাড়ে ১০ টার দিকে ঘাটাইল উপজেলা পরিষদের সামনের রাস্তায় অপরিচিত দুজন লোক এসে তার সাথে কথা বলে। কথা বলার এক পর্যায়ে তার উপর চেতনানাশক প্রয়োগ করা হয়। সে জ্ঞান হারিয়ে ফেললে তারা তাকে একটি মাইক্রোবাসে তুলে নেয়।

জ্ঞান ফিরলে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মাইক্রোবাসে নিজেকে দেখতে পায়। তার উপর দফায় দফায় নির্যাতন চালানো হয়। মঙ্গলবার ভোরে হাত-পা ও মুখ বাঁধা অচেতন অবস্থায় ভূঞাপুর ছাব্বিশা গ্রামের কবরস্থানের পাশে তাকে ফেলে গেলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

এদিকে তার মোবাইল বন্ধ থাকায় ও ভূঞাপর ক্লিনিকে তাকে না পেয়ে পরিবারের পক্ষ থেকে সোমবার সকালে ঘাটাইল থানায় জিডি করা হয়।এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আহসান উল্লাহ্ বলেন, হাত-পা ও মুখ বাঁধা অজ্ঞান অবস্থায় কাউকে উদ্ধারের বিষয়টি আমি অবহিত নই। এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews