1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সাতক্ষীরায় ট্রাকচাপায় সদর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিহত

  • মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১৭ বার পড়া হয়েছে

একরামুজ্জামান (জনি),সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরায় ট্রাকচাপায় সদর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা নীলকণ্ঠ সরকার (৫০) নিহত হয়েছেন। সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ত্রিশমাইল এলাকায় এ ঘটনা ঘটে। পরে পথচারীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০ টার দিকে তিনি মারা যান।

নীলকণ্ঠ সরকারের বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলায়। তিনি সাতক্ষীরা সদর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, নীলকণ্ঠ সরকার মোটরসাইকেলে করে খুলনার দিক থেকে সাতক্ষীরা অভিমুখে আসছিলেন। পথিমধ্যে ত্রিশমাইল এলাকায় পৌঁছালে বৃষ্টিপাতের কারণে রাস্তা পিচ্ছিল হয়ে যাওয়ায় মোটরসাইকেলসহ তিনি পড়ে যান।

এ সময় পেছন থেকে আসা একটি ডাম্পার ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়। জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে চিকিৎসা দিয়ে ওয়ার্ডে ভর্তি করেন।

পরে তার অবস্থা ক্রমান্বয়ে অবনতি দেখে খুলনা মেডিকেলে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। খুলনা মেডিকেলে নেওয়ার প্রস্তুতি চলমান থাকা অবস্থায় তিনি মারা যান। সাতক্ষীরা সদর হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার একে এম রাশেদুজ্জামান বলেন, রক্তক্ষরণ অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়।

তাৎক্ষণিকভাবে ইমার্জেন্সি চিকিৎসা দিয়ে তাকে ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে ইতোমধ্যে পুলিশ পরিদর্শন করেছে। দুর্ঘটনার শিকার মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যাওয়া অবস্থায় উদ্ধার করে পাটকেলঘাটা থানায় নেওয়া হয়েছে। অপরদিকে মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews