1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

শুভ জন্মদিন সালমান শাহ

  • মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩৬ বার পড়া হয়েছে

মাত্র ২৭টি সিনেমা দিয়ে দর্শকের হৃদয় জয় করে হয়ে গিয়েছিলেন বাংলা সিনেমার রাজপুত্র। সবগুলোই হয়েছিলো ব্যবসা সফল। তার যাত্রাটা ছিলো একজন প্রতিষ্ঠিত নায়কের মতোই।১৯৯০ সালে প্রযোজনা প্রতিষ্ঠান আনন্দ মেলা তিনটি হিন্দি ছবি ‘সানাম বেওয়াফা’,

‘দিল’ ও ‘কেয়ামত সে কেয়ামত তাক’ এর কপিরাইট নিয়ে সোহানুর রহমান সোহানের কাছে আসে এর যে কোন একটির বাংলা পুনঃনির্মাণ করার জন্য কিন্তু নায়ক খুঁজে পাচ্ছিলেন না। তখনই সন্ধান মেলে বাংলা সিনেমার মহানায়কের, বাংলা সিনেমার রাজপুত্রের, বাংলা সিনেমার এই স্টাইল আইকন সালমান শাহর।

‘সানাম বেওয়াফা’ সিনেমার জন্য প্রস্তাব দেয়া হয়। কিন্তু সালমান শাহ না করে দিয়ে জানিয়ে দেন তিনি শুধু ‘কেয়ামত সে কেয়ামত তাক’ এর বাংলা সংস্করণ ‘কেয়ামত থেকে কেয়ামত’-এ কাজ করতে ইচ্ছুক।পরের ইতিহাস তো জানাই। বাংলা সিনেমার শীর্ষ ৫ ব্যবসা সফল সিনেমার তালিকায় এখনও জ্বলজ্বল করছে সালমান শাহ অভিনীত ‘কেয়ামত থেকে কেয়ামত’।

আজ (১৯ সেপ্টেম্বর) ঢালিউডের ক্ষণজন্মা নক্ষত্র সালমান শাহের ৪৯তম জন্মদিন। ১৯৭১ সালের এই দিনে নানার বাড়ি সিলেটের জকিগঞ্জে তার জন্ম।মৃত্যু ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর। মাত্র ২৫ বছরের জীবন। অথচ এখনও কী বিস্তৃত প্রভাব তার। মৃত্যুর এতবছর পরেও তার তারকাখ্যাতি সমুজ্জ্বল।

হয়ত বেঁচে থাকলে তার বাড়ির সামনে ভক্তকুল জড়ো হয়ে গভীর ভালোবাসায় সিক্ত করতেন এই মহানায়ককে। কিন্তু প্রকৃতি তো সব হিসেবে পূর্ণ করার সুযোগ দেয় না।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews